ঢাকা   ০৪:৪৯:০৪ পিএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে

চকরিয়ার সাংবাদিক হারুন মিয়াজীর ইন্তিকাল

চকরিয়া প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সদস্য দৈনিক পূর্বতারা পত্রিকার প্রতিনিধি ও কৈয়ারবিল ইউপির সাবেক মেম্বার হারুনুর রশিদ মিয়াজী (৫৫) বুধবার ২আগস্ট বিকাল সোয়া ৫টার দিকে ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। সম্প্রতি অপারেশন শেষে চিকিৎসকের পরামর্শে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের মিয়াজীপাড়াস্থ নিজবাড়িতে শয্যাশায়ি ছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

একইদিন রাত ৯টায় কৈয়ারবিল জামেউল মাদরাসা মসজিদ ময়দানে মরহুমের নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের দীর্ঘ কর্মজীবনের সহযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়।

এদিকে বিশিষ্ট ঠিকাদার সাংবাদিক হারুনুর রশিদ মিয়াজীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও মেসার্স রাফি টাইলস এজেন্সীর স্বত্ত্বাধিকারী আলহাজ্ব কাউছার উদ্দিন কছির। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। তাছাড়া চকরিয়া প্রেসক্লাব, চকরিয়া সাংবাদিক ফোরামসহ সাংবাদিক সহযোদ্ধারাও বিভিন্ন মাধ্যমে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি