1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

মোল্লাহাটে ৪ দলীয় ফুটবল খেলা অনুষ্ঠিত

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। স্টাফ রিপোর্টার, বাগেরহাট।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৬২১ বার

বাগেরহাট জেলা, মোল্লাহাটের চুনখোলা ইউনিয়নে ৪ দলিয় ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। । শুক্রবার বিকাল ৪ টায় চুনখোলা ইউনিয়নের ইংরেজ মার্কেটের পাশের মাঠে ওই খেলার উদ্বোধন করেন চুনখোলা ইউনিয়ন চেয়ারম্যান মুন্সী তানজিল হোসেন। এ খেলায় স্থানীয় খেলোয়াড়দের মধ্যে চারটি দল গঠন করে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় মোট ৩ টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

ফাইনাল ম্যাচে গবিন্দ মহন্তের দল এবং বিভাষ চন্দ্র মনির দলের মধ্যে খেলা হয়। খেলায় নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দলের খেলোয়াড়রা গোল দিতে না পারায়। ট্রাইব্রেকারের মধ্যেমে গবিন্দ মহন্তের দল ৩-২ গোলে বিভাষচন্দ্র মনির দলকে পরাজিত করে। খেলায় বিজয়ী দলকে একটি ২০ ইঞ্চি কাপ এবং রানার্সআপ দলকে একটি ১২ ইঞ্চি কাপ পুরস্কার হিসেবে প্রদান করেন চুনখোলা ইউনিয়নের চেয়ারম্যান মুন্সি তানজিল হোসেন।

খেলা পরিচালনা করেন চুনখোলা ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক মুন্সি মিজানুর রহমান । খেলার আয়োজকরা বলেন, করোনা ভাইরাসের কারনে খেলাধূলা দীর্ঘদিন বন্ধ থাকায়, যুব সমাজ যাতে মাদক এবং ইভটিজিং এর দিকে ধাবিত না হতে পারে এজন্য এই খেলার আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net