1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বাদী বিবাদী ছাড়াই ধর্ষণের সালিশে ইউপি চেয়ারম্যানের রায় ৮০ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্ম আলো বৌদ্ধ বিহারে অষ্ট পরিষ্কার দান ও সংঘদান উৎসব সম্পন্ন  স্বপ্নের নবীনগর মানবতার কল্যাণে ফেসবুক গ্রুপের ঈদ উপহার বিতরণ ব্যক্তিস্বার্থ ভুলে দেশ ও জনস্বার্থে এক সাথে কাজ করার আহ্বান: মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা  দেশের নাগরিকরা দুর্বল হলে রাষ্ট্র শক্তিশালী হতে পারে না: প্রধানমন্ত্রী এনায়েত বাজার ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী লায়ন মো.জিয়াউল হক সোহেল  রাজধানীতে নাঙ্গলকোটবাসীর মিলনমেলা: ঢাকায় ‘একখণ্ড নাঙ্গলকোট’ গড়ার প্রত্যয় ঈদগাঁওয়ে পেশাজীবীদের সম্মানে উপজেলা ক্রিকেটার্স ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের জন্মদিনে সুশীল ফোরামের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা

শ্রীনগরে বাদী বিবাদী ছাড়াই ধর্ষণের সালিশে ইউপি চেয়ারম্যানের রায় ৮০ হাজার টাকা জরিমানা

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৯৩ বার

শ্রীনগরে একটি ধর্ষণ মামলার বাদী
বিবাদীর অনুপুস্থিতিতে সালিশ করে ধর্ষককে ৮০
হাজার টাকা জরিমানা করেছে এক ইউপি চেয়ারম্যান।
সোমবার সন্ধ্যায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান সেলিম তালুকদারের বাড়িতে
আয়োজিত সালিশে এই রায় দেওয়া হয়। সালিশ
অযোগ্য অপরাধের বিষয়ে কিভাবে সালিশের আয়োজন
করলেন এই প্রশ্নের জবাবে সেলিম তালুকদার বলেন
স্থানীয় সালিশদারদের দাবীর মুখে এটি করতে হয়েছে।
সালিশে মামলাটির বাদী গৃহবধু ও ধর্ষক আক্তার মোড়ল
উপস্থিত ছিলেন না। এসময় গৃহবধুর পক্ষে তার স্বামী ও
শশুড় এবং ধর্ষক আক্তারের পক্ষে চেয়ারম্যান নিজে দায়িত্ব
নেন। সালিশের সিদ্ধান্ত মেনে নিয়েছে মর্মে ইউপি
চেয়ারম্যান ধর্ষিতার শশুরের কাছ থেকে খালি স্ট্যাম্পে
স্বাক্ষর নেন। পরে সাংবাদিকদের ফোন পেয়ে চেয়ারম্যান
রাতেই ধর্ষিতার শশুাকে ডেকে নিয়ে স্ট্যাম্প ফেরত দেয়
এবং এই ব্যাপারে মুখ খুলতে নিষেধ করে।

সালিশে উপস্থিত আড়িয়ল বিল আন্দোলনের এক নেতা
নিজের নাম প্রকাশ না করার শর্তে জানান, দুই পক্ষের
সিদ্ধান্ত অনুসারে চেয়ারম্যান সালিশ বসায়। প্রথমে
৮০ হাজার টাকা জরিমানা করা হলেও ধর্ষিতার স্বামীরদাবীর প্রেক্ষিতে চেয়ারম্যান পরে আরো ১০ হাজার
টাকা বারিয়ে দেয়।

আরেকটি সূত্র জানায়, সালিশে ধর্ষক আক্তার মোড়লকে
অনুপুস্থিত দেখে ধর্ষিতার স্বামী ও শশুড় সালিশে থেকে
চলে আসে। পরে ধর্ষণ মামলার স্বাক্ষী তাসু দেওয়ান
ন্যায্য বিচারের আশ^াস দিয়ে তাদেরকে সালিশে
ফিরিয়ে আনে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়াতুল
ইসলাম ভূঞা বলেন, সালিশের বিষয়টি তার জানা নেই।
তাছাড়া সালিশে তারা যাই করুকনা কেন তা মামলায়
প্রভাব ফেলবেনা।

এর আগে একাধিকবার সম্ভ্রম হারানোর পর ওই এলাকার
দরিদ্র এক গৃহবধু গত ৪ জুলাই শ্রীনগর থানায় ধর্ষণের
অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রায়
এক মাস পর ২৭ জুলাই সোমবার ধর্ষক আক্তার মোড়লের
বিরুদ্ধে ধর্ষণের মামলা গ্রহণ করে।

ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানায়, তাদের এলাকার মৃত
জব্বার মাদবরের ছেলে আক্তার মোড়ল (৪২) প্রায়ই তাদের
বাড়িতে আসত। জুন মাসের মাঝা মাঝি কোন এক
রাতে ওই গৃহবধু প্রকৃতির ডাকে সারা দিয়ে ঘরথেকে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা আক্তার মোড়ল
তাকে ধর্ষণ করে। এই ঘটনা প্রচার করে দেওয়ার ভয়
দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ৩
জুলাই রাতে ওই নারী ধর্ষিত হলে সে উপায় না দেখে
বিষয়টি তার স্বামীকে জানায়। পরে পরিবারের পরামর্শে
সে থানায় এসে অভিযোগ দায়ের করে। ঘটনাটি তদন্ত
করার জন্য পুলিশ যাওয়ার কারনে আক্তার মোড়ল ওই গৃহবধূর
বাড়ি-ঘরে হামলা চালায়।

এছাড়াও আক্তার মোড়লের বিরুদ্ধে একাধিক ধর্ষন, মাদক
ব্যবসা ও সন্ত্রাসী ঘটনার অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net