ঢাকা   ০৮:৪৯:২১ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

প্রধানমন্ত্রীর অনুদানের চেক পেলেন অসুস্থ হোমিও চিকিৎসক শওকত

সেলিম উদ্দীন,কক্সবাজার।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০
  • ২৮৯ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধিন কক্সবাজারের ঈদগাঁহ এম ইসলাম জসিম উদ্দীন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ শওকতুর রহমানের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক অনুদানের চেক তুলে দেয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ অসুস্থ রোগী হোমিও চিকিৎসক শওকতের সু-চিকিৎসার জন্য ১লাখ টাকার অনুদানের চেক তুলে দেন।
গত বুধবার দুপুরে ঢাকা পঙ্গু হাসাপাতালে এ চেক বিতরন করা হয়।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৫ জানুয়ারী ডাঃ শওকত কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট ষ্টেশনের দক্ষিনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।

চেক বিতরন কালে স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ বলেন,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক।
বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অসুস্থ মানুষদের সু-চিকিৎসার জন্য অনুদান প্রদান জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যার মহতি উদ্যোগ। তাইতো তিনি মানবতার মা।
তিনি আরো বলেন,বর্তমান সরকারের আমলে অসুস্থ মানুষদের চিকিৎসা বাবদ যেভাবে অনুদান দেওয়া হচ্ছে অতীতে আওয়ামী লীগ ব্যতীত কোন সরকার তা দিতে পারেনি।

প্রধানমন্ত্রীর দেয়া অনুদানের বিষয়টি নিশ্চিত করে অসুস্থ
হোমিও চিকিৎসক শওকতুর রহমানের স্ত্রী, মহেশখালীর মুক্তিযোদ্ধা, শাপলাপুর
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নুরুল আমিন হেলালীর কন্যা ফিরোজা ফারজানা কলি বলেন, প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে আমরা খুবই খুশি ও আনন্দিত। এ জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তিনি যেন তার সেবার মাধ্যমে বাংলার প্রতিটি ঘরকে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারেন আল্লাহর কাছে সেই কামনা করছি।

একই সঙ্গে স্বামীর অসুস্থতার খবরটি সময়মতো ভালোভাবে তুলে ধরে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ সহ সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অসুস্থ শওকতুর রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ লাভের আশাবাদী হয়ে অনুদান গ্রহণের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আপ্লুত হয়ে বলেন, জীবনের এ প্রান্তে এসে প্রধানমন্ত্রীর হাত থেকে অনুদান পেয়ে আমি আনন্দিত। পাশাপাশি সহযোগিতা করার জন্য সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ও সাংবাদিকদেরকে ধন্যবাদ জানান তিনি।

অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১লক্ষ টাকার অনুদান পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকারের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ ভাইকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হোমিও চিকিৎসক শওকতুর রহমানের পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি