1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
‘অনুমতি ছাড়া সাংবাদিকরা হাসপাতালে ঢুকতে পারবেন না’ বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত 

‘অনুমতি ছাড়া সাংবাদিকরা হাসপাতালে ঢুকতে পারবেন না’ বললেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ জানুয়ারি, ২০২০
  • ৩৮৩ বার

মঈন উদ্দীন: অনুমতি ছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সাংবাদিকরা ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ মিলনায়তনে চিকিৎসকদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেন। প্রসঙ্গ টেনে সাংবাদিকদের উদ্দেশ্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, আপনারা জানেন, এখানে অনেক ধরনের রোগী থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীরাও থাকে। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমনের বিষয়টি আমাদেরকে আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেওয়া সম্ভব হয় না। তবে এই ব্যবস্থা শুধু রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল বা বাংলাদেশেই নয়, বিশ্ব জুড়েই রয়েছে বলেও এ সময় দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
তিনি বলেন, হাসপাতালের ঢুকতে হলে সাংবাদিকরা পরিচালকের কাছে অনুমতি নেবেন তারপরে হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেনডেন্স থাকার কারণে রোগীদের নানা রকম জটিলতা দেখা দেয়। এই বিষয়টি যেমন আমরা দেখব তেমনি আপনারাও দেখবেন। এটি সকলের দায়িত্ব বলেও উল্লখ করেন স্বাস্থ্য মন্ত্রী।
এর আগে ২০১৪ সালের ২১ এপ্রিল হাসপাতালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকরা হামলা চালান। হাসপাতালে রোগীর আত্মীয়কে মারপিটের ঘটনার ছবি ওঠানোর সময় সাংবাদিকদের লাঠি ও হকিস্টিক দিয়ে বেধড়ক পেটায় ইন্টার্ন চিকিৎসকরা। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হন। এর মধ্যে অবস্থার অবনতি হলে পরে যমুনা টিভির ক্যামেরাপার্সন রাসেলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় সাংবাদিকরা প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর পর থেকে রামেক হাসপাতালে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net