1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিকের বাবার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট প্রেসক্লাবে প্রতিষ্ঠার ৩৭ বর্ষপূর্তি মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স অ্যাওয়ার্ড-২৬ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান খাগড়াছড়ির গুইমারায় অস্ত্রের মুখে শ্রমিকদের জিম্মি করে মারধর গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা

যাত্রাবাড়ীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাংবাদিকের বাবার মৃত্যু

মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৯২ বার

রাজধানী যাত্রবাড়ীর ধলপুর এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আকতার হোসেন সিকদার (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ধলপুর লিচুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আকতার হোসেন সিকদার জাতীয় দৈনিক দিনপ্রতিদিন পত্রিকার সাংবাদিক আকাশ সিকদারের বাবা। এবং সায়েদবাদে একটি বাস কাউন্টারে সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের ছেলে আকাশ শিকদার সাংবাদিকদের জানান, তার বাবা ভোর সাড়ে ৪টার দিকে বাসা থেকে সায়েদাবাদ যাতায়াত বাস কাউন্টারে যাওয়ার সময় লিচু বাগান মসজিদের পাশে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আক্তার হোসেন কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মাইনকারচর গ্রামের মৃত হজরত আলীর ছেলে। বর্তমানে তিনি ৩৫/৬ ধলপুর লিচুবাগান এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তার দুই সন্তান রয়েছে।

যাত্রারাড়ী থানা অফিসার ইনচার্জ মাযহারুল ইসলাম বলেন, নিহতের শরীলে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি হত্যা মামলা দায়ের করে ময়নাতদন্তের জন্য (ঢামেক) হাসপাতাল প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে শনাক্ত করা যায় নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net