1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় হাইওয়ে এস আই নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ

সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় হাইওয়ে এস আই নিহত

অশোক দাশ, সীতাকুণ্ড,চট্টগ্রাম:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩০ বার

সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় পুলিশের সাব ইন্সপেক্টর নিহত হয়েছে। নিহতের নাম মাহবুবুর রহমান (৪৬)। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার সময় উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্স এর সামনে মহাসড়কে এঘটনা ঘটে।
এঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হয়। নিহত এসআই মাহবুব কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের পুত্র।

জানা যায়, বাড়বকুণ্ড বাজারে সবজি নামানোর সময় একটি দাঁড়ানো ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় বার আউলিয়া হাইওয়ে থানা সাব ইন্সপেক্টর(এসআই) মাহবুবুর রহমান উক্ত কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে দাঁড় করায়। এসময় চট্টগ্রামমুখী অপর একটি ট্রাক কাভার্টভনটিকে পিছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনে দাড়িঁয়ে থাকা এস আই মাহবুব গুরুত্বর আহত হয়। ঘটনাস্থল তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার এসআই মিজান বলেন, দূর্ঘটনা কবলিত একটি গাড়িকে সিগনাল দিতে গিয়ে অপর আরেকটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

২০/০৯/২০২০

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net