1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব মানে বাংলাদেশ' এর সেরা লেখকের সম্মাননা পেলেন কবি নুর মোহাম্মদ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন দেওয়ানেশ্বরী কালীবাড়ি মন্দিরে ২০ ভরি স্বর্ণের হিসাব নেই গঠনতন্ত্র উপেক্ষা করে কমিটি গঠনের অভিযোগ

মুজিব মানে বাংলাদেশ’ এর সেরা লেখকের সম্মাননা পেলেন কবি নুর মোহাম্মদ

শিব্বির আহমদ রানা, বাঁঁশখালী সংবাদদাতাঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৪৮৩ বার

কবি ও শিশু সাহিত্যিক তানভীর হাসান বিপ্লব সম্পাদীত যৌথ কাব্যগ্রন্থ “মুজিব মানে বাংলাদেশ” এর সেরা লেখক হিসেবে কবি নুর মোহাম্মদকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

গত বৃহস্পতিবার প্রকাশক আনিস সুজনের সঞ্চালনায় ‘ল’ কলেজের উত্তর পাশে অক্ষরবৃত্ত প্রকাশন কার্যালয়ে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে “মুজিব মানে বাংলাদেশ” কাব্যগ্রন্থে কবিতা প্রতিযোগীতায় অংশগ্রহণ করে সেরা লেখকের সম্মাননা ও পুরুষ্কার অর্জন করেন কবি নুর মোহাম্মদ।

কবি নুর মোহাম্মদ বলেন, ‘অক্ষরবৃত্ত প্রকাশনীর পরিচালক ও নির্বাহী পরিচালক এবং “মুজিব মানে বাংলাদেশ” কাব্যগ্রন্থের সুযোগ্য সম্পাদক কবি ও শিশুসাহিত্যিক তানভীর হাসান বিপ্লবসহ বিজ্ঞ বিচারক মন্ডলীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে, আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাকে সেরা লেখকের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করেছেন। আমার এই অর্জনের দাবিদার সেই সকল বন্ধু-বান্ধব যারা আমাকে সার্বক্ষণিক অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।’

পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের অধ্যাপক মুহিব কাদেরী, বিসিজি ট্রাস্টের অধ্যাপক হান্নান, রেঁনেসার পরিচালক সহ অনেক গুণীজন।

উল্লেখ্য, ২০১৮ খ্রিষ্টাব্দে অমর একুশে বইমেলায় এক্সেপশণ প্রকাশনা কর্তৃক কবি নুর মোহাম্মদের প্রথম কাব্যগ্রন্থ ‘লাল সবুজের প্রেম’ এবং ২০১৯ খ্রিষ্ঠাব্দে পায়রা প্রকাশনী কর্তৃক প্রকাশিত দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মনোলোভা নিশি’ প্রকাশিত হয়। তিনি ছাত্রজীবন থেকেই লেখালেখিতে অব্যস্থ ছিলেন। ছন্দাবরণে, চিন্তনভাবধারায় চমৎকার ভাষাশৈলী দিয়ে কবিতা লেখেন তিনি। ২০০২ খ্রিষ্ঠাব্দে জাতীয় অধ্যাপক সৈয়দ আলী আহসান স্মৃতিচারণে রচিয়ত ‘তুমি ছিলে তাই’ কবিতাটি দেশ বরেণ্য কবি আল মাহমুদ ও সামশুর রহমানের লেখার পাশাপাশি জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত হয়। ২০১৬ সালের শেষ অবধি বিভিন্ন সাময়িকীতে, অনলাইনের সুবাদে আবারো লেখালেখিতে আত্মনিয়োগ করেন তিনি। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামে কবি নুর মুহাম্মদের জন্ম। বর্তমানে তিনি একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net