1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সমাবর্তনের গাউনে জবিতে উচ্ছ্বাস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সমাবর্তনের গাউনে জবিতে উচ্ছ্বাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০
  • ৪৬৬ বার

আবদুল্লাহ মজুমদার :
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম সমাবর্তন উপলক্ষে গাউন দেযা শুরু হয়েছে। আর এ নিয়ে শুরু হয়েছে সাবেক শিক্ষার্থীদের উচ্ছ্বাস। গ্রাজুয়েটসদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ১ম বারের মত সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচ থেকে নবম ব্যাচ পর্যন্ত প্রায় ১৯ হাজার শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।
মঙ্গলবার থেকে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ১ম সমাবর্তনের উপহার সামগ্রী শিক্ষার্থীদেরকে নিজ নিজ বিভাগ হতে সংগ্রহ করার ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার উপহার সামগ্রী গ্রহণের ১ম দিনেই ক্যাম্পাসে সাবেকদের উপস্থিতি সকলের নজর কেড়েছে। কেউ সদ্য স্নাতক শেষ করেছেন কেউবা শেষ করেছেন প্রায় একদশক পূর্বে। প্রায় দশকখানেক শেষে দেখা হচ্ছে পুরনো বন্ধু, সিনিয়র-জুনিয়র এবং প্রিয় বিভাগের সাথে। সবার সাথে তুলছেন ছবি। কেউ কেউ শেয়ার করছেন নিজেদের যাপিত জীবন।

সমাবর্তনের বার্তা শোনার পর হতে প্রত্যেকেই মুখিয়ে ছিলেন পুরনো বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠতে, ক্যাম্পাসের পুরনো স্মৃতিগুলো আরো একবার ঝালিয়ে নিতে। যার ফলশ্রুতিতে নিজ বিভাগ হতে উপহারসামগ্রী গ্রহণের পর হাস্যোজ্জ্বল সাবেকদের ক্যাম্পাসের বিভিন্ন অংশে বিভিন্ন উচ্ছ্বসিত অঙ্গভঙ্গিতে ছবি তুলতে দেখা গিয়েছে। সাবেক-বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে জবি ক্যাম্পাস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net