1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কামরাঙ্গীরচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পরিবারের সাথে ঈদ উদযাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানালেন এমপি মান্নান সৌদি আরবের সাথে মিল রেখে সাতকানিয়ায় অর্ধশতাধিক গ্রামে ঈদুল ফিতর উদযাপন গন্ডামারা ইউনিয়ন উন্নয়ন পরিষদের দোয়া ও ইফতার মাহফিল দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান

কামরাঙ্গীরচরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৪৪ বার

লিংকন, কামরাঙ্গীর চরঃ
ঢাকার কামরাঙ্গীর চরে শিক্ষক দিবস উপলক্ষে মত বিনিময় সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় বি এম এ আইডিয়াল স্কুল মিলনায়তনে কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের আয়োজনে এই মত বিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের আহবায়ক মোঃ রবি উল্লাহ চৌধুরির সভাপতিত্ত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন লালবাগ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা। কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের কার্যকরী সদস্য মীর রেজাউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামরাঙ্গীর চর শিক্ষক পরিষদের যুগ্ম আহবায়ক শেখ মারোক আহমেদ অনুপম, মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শেখ শারোক আহমেদ, বি এম এ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. বাকীবিল্লাহ হাবিব, মার্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ মুনিফা আক্তারসহ থানার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
প্রসঙ্গত, ১৯৯৪ সাল থেকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর উদ্যোগে প্রতিবছর ৫ অক্টোবর এ দিবসটি উদযাপিত হয়। বিশ্বের শিক্ষকদের অবদান স্বীকার, তাদের মূল্যায়ন এবং এগিয়ে নেয়াসহ শিক্ষক ও শিক্ষণ প্রক্রিয়ায় চিহ্নিত সমস্যা সমাধানের লক্ষ্যে ইউনেস্কো দিবসটি পালনের উদ্যোগ নেয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net