1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৈষম্যহীন শিক্ষা চাই এবং শিক্ষা ব্যবস্থার! চাই‘ শ্লোগান নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকবিশিস)‘র ঘন্টাব্যাপী মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আওয়ামিলীগ নেতার ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি প্রত্যাহার ঘটনার দিন তুহিনের গতিবিধি কেমন ছিল জানালেন মা অপ্রতীম হত্যাকাণ্ড: সিসিটিভি ফুটেজ দেখে আটক ৩ নোয়াখালীতে ডিএনসি-এসআরবি এর যৌথ অভিযানে ৬০০০ পিস ইয়াবাসহ মাদক চক্রের মূল হোতা গ্রেপ্তার  সংবাদ সংগ্রহে বাঁধা : হাটহাজারীতে স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন কমিটির আহবায়ক বহিষ্কার নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত  নবীনগরে এতিমখানা পরিদর্শনে ইউএনও ও শিক্ষা কর্মকর্তা, শিশুদের মাঝে হাইজিন কিট বিতরণ সোনারগাঁয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা, ‘আল্লাহর রং গ্রহণ করো; আল্লাহর চেয়ে উত্তম রং আর কার?’—ড. ইকবাল হোসাইন ভূঁইয়া ঢাকা যাত্রাবাড়ী থেকে নোয়াখালীর ৬৫ বছরের আবু নাঈম নিখোঁজ, সন্ধান চায় পুলিশ ও পরিবার নোয়াখালীর হাতিয়ায় জাগলার চরে বন উজাড় ও সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তার ২ 

বৈষম্যহীন শিক্ষা চাই এবং শিক্ষা ব্যবস্থার! চাই‘ শ্লোগান নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকবিশিস)‘র ঘন্টাব্যাপী মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০
  • ৩০১ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে বৈষম্যহীন শিক্ষা চাই এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই‘ শ্লোগান নিয়ে দিনাজপুরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকবিশিস)‘র ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী।

৬ অক্টোবর মঙ্গলবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি(বাকবিশিস)‘র আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচী পালন করে সংগঠনের নেতাকমর্ীরা।

সংগঠনের জেলা সভাপতি অধ্যক্ষ সুফি নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক বদিউজ্জামান বাদল,অধ্যক্ষ হাবিবুল ইসলাম বাবুল,সহ:সভাপতি অধ্যক্ষ নাজমা শিরিন,অধ্যাপক শওকত আলী ও অধ্যাপক আব্দুল বারী প্রমুখ।

মানববন্ধন চলাকালিন সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি শিক্ষকদের বঞ্চিত রেখে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধায় যেসব বৈষম্য রয়েছে, তা দূর করতে হবে। এতে শিক্ষাব্যবস্থার মানও উন্নত হবে। শিক্ষার মান উন্নত করতে হলে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোন বিকল্প নেই। তারা বলেন,শিক্ষকদেরকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। আর তা না হলে দেশ পিছিয়ে যেতে বাধ্য। শিক্ষকদের যদি পিছুটান থাকে তাহলে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে না।

বক্তারা আরও বলেন, জাতির কাঙ্খিত উন্নতির জন্য মেধাবী লোকদেরকে শিক্ষকতা পেশায় আনতে হবে। এই জন্য তাদেরকে যোগ্যতর বেতন-ভাতা অবশ্যই দিতে হবে। এর ব্যতিক্রম ঘটলে মেধাবীরা শিক্ষকতা পেশায় আসবে না আর না আসলে উন্নত জাতি গঠন করা দুঃস্বপ্নই থেকে যাবে। তাই দ্রুত শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net