1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার রামপালে দুই সন্তানের জননী হত্যার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর ঈদগাঁওয়ে গৃহবধুর মরদেহ উদ্ধার ঈদগাঁওয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ

বাগেরহাট জেলার রামপালে দুই সন্তানের জননী হত্যার অভিযোগ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ২৪৯ বার

বাগেরহাট জেলার, রামপালে রাধিকা পাল (৩৮) নামের এক গৃহবধূকে লাথি মেরে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রামপাল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে।

উপজেলার পিত্তে গ্রামের নিহতের স্বামী দিলীপ পাল জানান, লাউ চুরির মিথ্যা অভিযোগ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে বুধবার বেলা ১২ টায় তার স্ত্রী রাধিকাকে লাথি মারেন একই এলাকার মৃত কৃষ্ণ পালের পুত্র সুদীপ পাল (৫০)। ওই সময় দিলীপকে মারপিট করেন, সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের মৃত বিদ্যাধর পালের পুত্র রবিন পাল (৫৫)। এ সময় রাধিকা মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারায়। পরে স্থানীয়ভাবে চিকিৎসার পর রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বেলা আড়াইটায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সুদীপ্ত বাকচী মৃতের মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তবে মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা চলছে। অভিযুক্ত সুদীপ পাল জানান, অভিযোগ সত্য নয়। দিলীপ পাল তার নিজ স্ত্রী কে মারপিট করে মেরে ফেলে প্রকৃত ঘটনা আড়াল করতে চাইছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবী করেন।

তদন্তকারী কর্মকর্তা আনসার উদ্দিন জানান, আমরা সুরতহাল নির্ণয়ের করেছি। গৃহবধূ নিহতের ঘটনায় বিষয়ে রামপাল থানার ওসি মোঃ মনজুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশ বাগেরহাটের মর্গে প্রেরণ করা হয়েছে এবং তদন্ত শুরু করা হয়েছে, তবে এর বেশী কিছু মন্তব্য করতে চাননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net