1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাইবান্ধায় হত্যা মামলায় ৩ ভাইয়ের ফাঁসির আদেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মরহুম হাফেজ আলাউদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনায় উপহার সামগ্রী বিতরণ সাতকানিয়ায় ধর্ষণ ও চাঁদাবাজির পৃথক মামলায় ৪ আসামী গ্রেফতার সাতকানিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২৬ পরিবারে সহায়তা বিতরণ জাপানে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকলকর্মীরা বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন: প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ে জিয়া খাল খনন কমসূর্চির উদ্বোধন করলেন এমপি কাজল বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আলী আজম শেখ’র মৃত্যুতে বাংলাদেশ হোমিওপ্যাথিক জাতীয় ঐক্য জোটের শোক প্রকাশ  সংবিধান সংস্কারে জাতীয় ঐকমত্য গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর মো. নজরুল ইসলাম  ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

গাইবান্ধায় হত্যা মামলায় ৩ ভাইয়ের ফাঁসির আদেশ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫০৪ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ফেনিয়া গ্রামে চাচাতো ভাইবোন হত্যা মামলার আসামি তিন ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

গাইবান্ধা জেলা দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক বৃহস্পতিবার চাঞ্চল্যকর এ মামলার আদেশ দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলো হযরত আলী, হাফিজার রহমান ও আবিজল হোসেন। তারা সম্পর্কে সহোদর।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালের ১২ নভেম্বর হত্যাকাণ্ডের শিকার হন চাচাতো ভাইবোন তসলিম উদ্দিন ও মর্জিনা বেগম।

অভিযোগে বলা হয়েছে, ২০১৬ সালের ১২ নভেম্বর সকালে তসলিম উদ্দিন, মর্জিনা বেগম, জমিলা বেগম, আলমগীর হোসেন, মর্জিনা বেগম-২ ও শহিদুল ইসলাম নিজেদের জমিতে ধান কাটতে যাচ্ছিল। আসামিরা পরিকল্পিতভাবে বিদ্যুতের ছেঁড়া তার ফেলে রাখে রাস্তায়। সেখানে বিদ্যুৎস্পর্শ হয়ে ছয়জন আহত হন। তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তসলিম ও মর্জিনা মারা যান।

এ ঘটনায় তসলিমের ছেলে মফিজুল হক বাদী হয়ে মামলা করেন।
গাইবান্ধা কোর্ট পুলিশের পরিদর্শক তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net