1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জের সাংস্কৃতিক সমাজের উদ্যোগে ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত চিৎকার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের সাংস্কৃতিক সমাজের উদ্যোগে ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত চিৎকার

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৫৯ বার

ধর্ষণ ও নারী নির্যাতনের ইস্যুতে গোটা দেশ এখন উত্তাল। পরপর কয়েকটি ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ক্ষুব্ধ করে তুলেছে দেশবাসীকে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের মিছিলে এবার সামিল হয়েছে কিশোরগঞ্জের সাংস্কৃতিক কর্মীরাও।

দেশব্যাপী সংঘটিত ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে এবং ধর্ষণের শাস্তি দ্রুত কার্যকর করার দাবিতে সম্মিলিত চিৎকারের আয়োজন করেছে কিশোরগঞ্জের সাংস্কৃতিক সমাজ।

শুক্রবার (৯ অক্টোবর) বিকাল ৪ টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে কিশোরগঞ্জ উদীচীর সভাপতি ফিরোজ উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্ত্বে ও সন্দীপন সাহিত্য আড্ডার সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক মু আ লতিফ, আবৃত্তি শিল্পী ম ম জুয়েল, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, ইংরেজি অধ্যাপক বদরুল হুদা সোহেল, গল্পকার ফয়সাল আহমেদ, শিক্ষিকা পাপিয়া সুলতানা পান্না, নাট্যঅভিনেতা সাইদুর রহমান, ছড়াকার সাদেকুর রহমান রতন প্রমুখ। এ সময় জেলার সব সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আবৃত্তি করা হয় ধর্ষণ বিরোধী ছড়া-কবিতা। এছাড়া ছিল নাট্যকার আব্দুল ওয়াহহাব ও হারুন-আল-রশিদের অপরাধীর ভয়াবহ পরিণতি নিয়ে প্রতিবাদমূলক ছোট্ট নাটিকা।

বক্তারা বলেন, ধর্ষণ এখন সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। এর মূলৎপাটন করতে হবে। ধর্ষণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না। তাই প্রত্যেক ধর্ষণকারীকে সুষ্ঠু বিচারের আওতায় এনে দ্রুত বিচারকার্য সম্পন্ন করতে হবে।

অনুষ্ঠান আয়োজনের আহ্বায়ক কবি বিপুল মেহেদী জানান, ধর্ষণ-নিপীড়ন-সহিংসতা যতদিন বন্ধ না হবে ততদিন আমাদের এ সম্মিলিত চিৎকার চলতেই থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net