1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের ক্ষোভে বিক্ষোভে উত্তাল গাইবান্ধা দিনভর মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নারী নির্যাতন-ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের ক্ষোভে বিক্ষোভে উত্তাল গাইবান্ধা দিনভর মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২২৮ বার

দেশব্যাপী নারী ধর্ষণ ও নির্যাতনের বিরুদ্ধে শনিবার গাইবান্ধায় বিভিন্ন সংগঠনের ক্ষোভে বিক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে।
গাইবান্ধা জেলা বিএনপির কার্যলয়ের সামনে জাতীয়তাবাদি নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে এক প্রতিবাদ সমাবেশ ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে নারী ও শিশু অধিকার ফোরাম জেলা সভাপতি এ্যাড আব্দুল হালিমের সভাপত্বিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির জেলা মহিলা দলের নেত্রী ঝরনা মান্নান, মৌসুমি আকতার তমা, জেলা সাংগঠনিক সম্পাদক এ্যাড মঞ্জুরুল মোর্শেদ বাবু ,জেলা যুবদলের সহ- সাধারন সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ।

রংপুর কারমাইকেল কলেজের আদিবাসী ছাত্রী রুখিয়া রাউতকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা শহরের ডি.বি রোডে শনিবার প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের কর্মসূচি পালিত হয়। জনউদ্যোগ, আদিবাসী বাঙালি সংহতি পরিষদ, জাতীয় আদিবাসী পরিষদ, সুশাসনের জন্য নাগরিক সুজন, বাংলাদেশ মহিলা পরিষদ, কর্মজীবী নারী, দুর্বার নারী নেটওয়ার্ক, বিকশিত নারী নেটওয়ার্ক, সম্প্রীতি ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।

উদীচী গাইবান্ধা সংসদের সভাপতি ও জনউদ্যোগের আহবায়ক অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুশাসনের জন্য নাগরিক সুজনের গাইবান্ধা জেলা সভাপতি ও গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দলাল দাস, আদিবাসী বাঙালি সংহতি পরিষদের আহবায়ক এ্যাড. সিরাজুল ইসলাম বাবু, সুজন এর জেলা সম্পাদক ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারন সম্পাদক রিক্তু প্রসাদ, গাইবান্ধা সনাকের সহ-সভাপতি অশোক সাহা,

জেলা শহরের পৌর শহীদ মিনার চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার প্রতিবাদ সমাবেশ ও শহরের ডিবি রোডসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের মানববন্ধন কর্মসূচি পালিত হয় এবং জেলা শহরের একাধিক সংগঠন প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে। এসব কর্মসূচিতে গাইবান্ধার রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এছাড়াও বিভিন্ন সংগঠনের ব্যানারে গাইবান্ধায় শহরসহ বিভিন্ন স্থানের মানব বন্ধন .প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা দেশব্যাপী ক্রমবর্ধমান নারী-শিশু ধর্ষণ-নির্যাতন, হত্যার বিরুদ্ধে সর্বস্তরের জনগণকে সোচ্চার প্রতিবাদ ও প্রতিরোধের আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net