1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গুইমারাতে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গুইমারাতে শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
  • ৩১৭ বার

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে গুইমারা উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সঙ্গিতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন এবং আনন্দে মেতে উঠেন নেতাকর্মীরা। জাতীয় শ্রমিকলীগ গুইমারা উপজেলার সভাপতি সুভাষ দত্ত’র সভাপতিত্বে ও উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক নুরুন্নবী চৌধুরী রুবেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সমীরণ পাল, আইয়ুব আলী মেম্বার, গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুইমং মারমা, হাফছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের, উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব শীল, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি জেয়ারত হোসেন, সহ-সাধারণ সম্পাদক মানিক দে, সাবেক ছাত্রলীগ সভাপতি সাগর চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আনন্দ সৌম প্রমূখ। পরে নেতাকর্মীদের মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক বিতরণ করে একে অপরের সাথে আনন্দ বিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net