1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কম্পিউটার আইটি প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

মাগুরায় কম্পিউটার আইটি প্রশিক্ষণের উদ্বোধন

মােঃ সাইফুল্লাহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ২৯১ বার

মাগুরায় দুস্থ শিক্ষার্থীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও পেশাভিত্তিক কম্পিউটার আইটি প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের শুভ উদ্বোধন হয়েছে । ১৬ অক্টোবর শুক্রবার বিকালে শহরের কলেজ রোডের পৌর সুপার মার্কেটের ২য় তলায় মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টার এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন আশা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফজাল হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজ সেবা অধিদপ্তরের সহকারি পরিচালক জাহিদুল ইসলাম ও পৌর কাউন্সিলর আমিনুল ইসলাম পলাশ। বক্তব্য রাখেন মাগুরা কম্পিউটার এন্ড আইসিটি সেন্টারের প্রতিষ্ঠাতা তুহিন খান,ব্যবস্থাপনা পরিচালক রুবেলুজ্জামান ও পরিচালক সোহেল হোসেনসহ আরো অনেকে । প্রশিক্ষণ প্রদান করবেন সুরাইয়া আফরোজ,লামিয়া আক্তার ও কৃষ্ণপদ সরকার।

আয়োজকরা জানান,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রনালয় সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় কারিগরি শিক্ষাবোর্ডের অধিনে ৬ মাস ব্যাপী এ কম্পিউটার প্রশিক্ষণ চলবে । প্রশিক্ষণে প্রতি ব্যাচে ৩০ জন শিক্ষার্থী অংশ নেবে । প্রশিক্ষণ শেষে প্রত্যেক শিক্ষার্থীকে বোর্ডের সনদপত্র প্রদান করা হবে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net