1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ১ জন আটক - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

কিশোরগঞ্জে গলা কেটে হত্যা করে অটোরিকশা ছিনতাই, ১ জন আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ২৩০ বার

কিশোরগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে বাধা দেয়ায় পরান (১৮) নামে এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে ছিনতাইকারীরা। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার সগড়া বিশ্বরোড এলাকায় এই ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ শরীফ (১৭) নামে ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে। সে চট্টগ্রামের মোগলটুলী এলাকার ছালাম মিয়ার ছেলে।

অন্যদিকে নিহত অটোরিকশা চালক পরান কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের লতিফপুর কসাই বাড়ির ইদ্রিছ আলীর ছেলে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকা থেকে যাত্রীবেশে ছিনতাই চক্রের তিন সদস্য পরানের অটোরিকশায় ওঠে।

রাত ৮টার দিকে সগড়া বিশ্বরোড এলাকায় ছিনতাই চক্রটির সদস্যরা অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পরান বাধা দিলে ছিনতাই চক্রের সদস্যরা তার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে পরানের গলা কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে।

এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে ছিনতাই চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। হৈ চৈ শুনে ঘটনাস্থলের কাছাকাছি থাকা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় শরীফ নামে ছিনতাই চক্রের এক সদস্যকে আটক করেছে।

এদিকে মুমূর্ষু অবস্থায় পরানকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত অপর দুইজনকে সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net