1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশে পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের মুল যন্ত্রাংশ মোংলা বন্দর থেকে খালাস - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশে পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিটের মুল যন্ত্রাংশ মোংলা বন্দর থেকে খালাস

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৪১৪ বার

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পের প্রথম ইউনিটের মুল যন্ত্রাংশ (পরমাণু চুল্লি ও জেনারেটর ) রাশিয়া থেকে মোংলা বন্দরে এসে পৌঁছেছে। বুধবার সকালে মোংলা বন্দর ৯ নং জেটিতে অবস্থানরত জাহাজ থেকে এসব পণ্য খালাস কাজ শুরু হয়েছে। এ যন্ত্রাংশের আমদানীকারক প্রতিষ্ঠান হলো ঢাকার স্বদেশ শিপিং লাইন।

পণ্য খালাস কারী প্রতিষ্ঠান মেসার্স অবিরত এজেন্সি লিমিটেড এর সূত্রে জানা যায়, এম ভি ডেইজি নামে লাইব্রেরিয়ার পতাকাবাহি একটি জাহাজ ২০ অক্টোবর সন্ধ্যায় মোংলা বন্দরের ৯ নং জেটি এলাকায় ভেড়ে। এ জাহাজটিতে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য আমদানী করা ৩৭০ প্যাকেট পরমাণু চুল্লি ও জেনারেটর রয়েছে। যার ওজন প্রায় ২ হাজার ৩শ ৫৫ মেঃ টন। জাহাজ থেকে জেটিতে এ যন্ত্রাংশ খালাসের পর পরই তা সড়ক পথে ট্রাক যোগে ও মূল চুল্লি নদীপথে রূপপুর পারমাণবিক কেন্দ্রে পৌঁছানোর কথা রয়েছে। এসব পণ্য খালাস করতে আরো প্রায় ৩ থেকে ৪ দিন সময় লাগবে বলে জানান পণ্য খালাস কারী প্রতিষ্ঠানটি। তবে পণ্য খালাসের ক্ষেত্রে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কোন প্রভাব ফেলছে না।

এদিকে মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মেগা প্রকল্পের সকল যন্ত্রাংশ মোংলা বন্দর দিয়ে খালাস হবে। এসব পণ্য যাতে ঠিকমতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছায় সে ব্যাপারে বন্দরের পক্ষ থেকে সর্বোচ্চ সর্তকতা নেয়া হয়েছে। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২০০৯ সাল থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্র স্থাপনের চুক্তি সম্পাদিত হয় রাশিয়ার সাথে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net