1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণপরিবহন ও জনসমাগমস্থলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মাতুয়াইলে ট্রাফিকের জনসচেতনতামূলক আলোচনা সভা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

গণপরিবহন ও জনসমাগমস্থলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ মাতুয়াইলে ট্রাফিকের জনসচেতনতামূলক আলোচনা সভা

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ২৯৫ বার

রাজধানীর মাতুয়াইলে গণপরিবহন ও জনসমাগমস্থলে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যানবাহন চালক, হেলপার ও এলাকাবাসীর মাঝে ট্রাফিকের জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ারী ট্রাফিক বিভাগের ডেমরা ট্রাফিক জোনের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে মাতুয়াইলের একটি ফিলিং স্টেশন প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ডেমরা ট্রাফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাবিয়ান মিয়া। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ারী ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাইদুল ইসলাম (পিপিএম)। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ারী ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গবিন্দ চন্দ্রনাথ।

এ সময় আরও বক্তব্য রাখেন ডেমরা ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইমরান হোসেন মোল্লা, যাত্রাবাড়ী ট্রাফিক জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রবিউল ইসলামসহ ডেমরা ও যাত্রাবাড়ী ট্রফিক জোনের ট্রাফিক ইন্সপেক্টররা।

সভায় প্রধান অতিথিসহ বক্তারা বলেন, নারীরা মায়ের জাতি আর শিশুরা আমাদের ভবিষ্যত প্রজন্ম। তাই জাতির সম্মান ও দেশের বৃহৎ স্বার্থে গণপরিবহন ও জনসমাগমস্থলে নারী ও শিশুদের মর্যাদা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। তাছাড়া গণপরিবহনে একজন চালক ও হেলপারই পারে নারী ও শিশুদের সার্বিক নিরাপত্তা বঝায় রাখতে পারে। আর গণপরিবহনে কখনোই নারী ও শিশুদের দাড় করিয়ে রাখা ঠিক নয়,কারণ তারা আমাদেরই কারও না কারও মা, বোন, স্ত্রী ও মেয়ে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net