1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ

রায়পুরা উপজেলা ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণ মামলা

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ২৭৯ বার

দশম শ্রেণির এক ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে নরসিংদীর রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নির্যাতিতা ওই ছাত্রী বাদী হয়ে রায়পুরা থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার সরকারি রাজু অডিটরিয়ামে এ ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আসাদুলহক চৌধুরী শাকিল উপজেলার পাড়াতলী কলিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের নেতা আমিনুল হক চৌধুরীর ছেলে।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসিনুল কাদির ও নির্যাতিতার পরিবার জানান, ওই স্কুল ছাত্রীর সাথে ছাত্রলীগ নেতা শাকিলের সাথে ৬ মাস ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ে করার কথা বলে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রীকে ডেকে রায়পুরা পৌর এলাকার শ্রীরামপুরস্থ সরকারি রাজু অডিটরিয়ামে নিয়ে যায় শাকিল। কিন্তু বিয়ে না হওয়ায় কিছুক্ষণ পর ওই ছাত্রীকে তার বাড়ি পাঠিয়ে দেয়া হয়।
পরবর্তীতে রাত ১০টার দিকে বিয়ে করার কথা বলে আবারও বাড়ি থেকে ওই অডিটরিয়ামে ডেকে আনা হয় ছাত্রীটিকে। পরে সেখানে এক সহযোগীর সহায়তায় ওই ছাত্রীকে ধর্ষণকরে ছাত্রলীগ নেতা শাকিল। এসময় স্থানীয়রা ঘটনা টের পেয়ে অডিটরিয়াম ঘেরাও করলে শাকিল ওই স্কুল ছাত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও নির্যাতিতা ছাত্রীকে উদ্ধার করে। শুক্রবার দুপুরে নির্যাতিতা ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net