1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী

নরসিংদীর রায়পুরায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৩২৩ বার

দশম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে রায়পুরা উপজেলার ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল এর বিরুদ্ধে।

এ ঘটনায় রায়পুরার রাজনৈতিক ও সর্ব-মহলে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
ভিকটিম (নীলা আক্তারকে) উদ্ধার করে থানায় নিয়ে এসেছে পুলিশ।ধর্ষণের অভিযুক্ত আসামী শাকিল ধরাছোঁয়ার বাইরে।
বৃহঃস্পতিবার রাত ১১ টায় রায়পুরা উপজেলার রাজু অডিটোরিয়ামের একটি কক্ষে ধর্ষণের ঘটনা ঘটে।
স্থানীয় ও ভিকটিমের পারিবারিক সূত্র জানায়,রাত ১০ টার দিকে নবীয়াবাদ গ্রাম থেকে ভিকটিমকে রাজু অডিটোরিয়ামে তুলে নিয়ে আসে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল।সেখানে ভিকটিমের উপর পাশবিক নির্যাতন কালে স্থানীয় লোকজন চারদিক থেকে অডিটোরিয়াম ঘেরাও করে।এসময় ছাত্রলীগ নেতা কৌশলে পালিয়ে যায়।পরে “৯৯৯” এ কল করে অবগত করা হলে,রায়পুরা থানা পুলিশ ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এই ব্যাপারে রায়পুরা থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ভিকটিমের বাবা জানান,আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতন চালিয়েছে ছাত্রলীগ নেতা শাকিল,আমি এর উপযুক্ত বিচার চাই।
ধর্ষণের বিষয়টি এখন ‘রায়পুরার টক অব দা টাউন’।স্থানীয়রা জানায়,কিছুদিন পরপরই ছাত্রলীগ নেতা শাকিল মেয়েটিকে রাতের বেলায় অডিটোরিয়ামে ডেকে নিয়ে আসত।মেয়ের পরিবারের লোকজন নিরীহ হওয়ায় প্রভাবশালী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পেত না।এদিকে রায়পুরার স্থানীয়রা ধর্ষককে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছে।

রায়পুরা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন বলেন,আমি এই ঘটনা শুনেছি।শাকিল ছেলেটি খুবই বাজে।এর আগেও তার বিরুদ্ধে নানা অভিযোগ আমি পেয়েছি।আমি এই ঘটনার তীব্র নিন্দা জানায় ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,শাকিলের বিরুদ্ধে মামলা গ্রহন করা হয়েছে।আসামী এখনো পলাতক রয়েছে।তাকে গ্রেফতারের সর্বাত্মক চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net