1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামের রাউজানে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অবৈধ অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ওসমান গ্রেফতার হাটহাজারীতে সোনাইমুড়ী’র জয়াগ ইউনিয়নে মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার  ফটিকছড়িতে জামায়াতের মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় লন্ডনপ্রবাসী মাসুদুর রহমান কক্সবাজারে এমপি কাজলের প্রচেষ্টায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেয়া হলে বড় প্রকল্প ঈদগাঁওয়ে ফায়ার স্টেশনের নির্ধারিত স্থান পরিদর্শন করলেন ঊর্ধ্বতন দল আনোয়ারা ঐক্যবদ্ধ প্রেসক্লাব নাম ভাঙিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা, আইনগত পদক্ষেপের হুঁশিয়ারি প্রেসক্লাবের কোম্পানীগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ আয়োজন: চার দেয়ালে সীমাবদ্ধ কর্মসূচি  মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ৩ জনকে কুপিয়ে আহত করেছে মাদক-ব্যবসায়ী সাহাবুদ্দিন সাতকানিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান: জরিমানা ৩ লক্ষ টাকা, বয়লার জব্দ ও চুল্লী অকার্যকর

চট্টগ্রামের রাউজানে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ২৩৪ বার

রাউজানে বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান। ২৪ অক্টোবর বিকালে তিনি রাউজান পৌর এলাকার পশ্চিম রাউজান জনকল্যণ সমিতি পূজা মণ্ডপ, রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মণ্ডপ ও ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এবার শারদীয় দুর্গোৎসবে পূজার্থীরা স্বাস্থ্য ও সরকারি নিদেশনা মেনে পূজা করায় সকলকে ধন্যবাদ জানিয়ে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা জম্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক তপন দে’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ,সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম,চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত,উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন,আ.লীগ নেতা জসিম উদ্দিন, নূরুল ইসলাম শাহাজান,আব্দুল লতিফ। উপস্থিত ছিলেন আ.লীগ নেতা মুছা আলম খান চৌধুরী,পূজা কমিটির নেতা রবিন্দ্র লাল চৌধুরী, যিশু মজুমদার, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, সবুজ দে ভানু, অশোক পালিত, টিপু কান্তি দে, ধীলন মুহুরী,যুবলীগ নেতা মিজান মুন্সি,ফরহাদ ইসলাম, আবু ছালেক, ছাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,ছাত্রলীগ নেতা মোহাম্মদ আসিফ, নাছির উদ্দিন প্রমূখ।প্রতিটি পূজা মণ্ডপে রাউজান পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজের সৌজন্য পূজার্থীদের মাঝে শাড়ী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net