1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহে নারী ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী

ঝিনাইদহে নারী ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ প্রতিনিধি-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ২৩৬ বার

ঝিনাইদহ নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক নির্যাতন প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে শহরের চাকলাপাড়ায় সোস্যাল ওয়েলফেয়ার এ্যাডভান্সমেন্ট কমিটি (সাকে)’র সম্মেলন কক্ষে বাংলাদেশ রুরাল ইকোনমিক ডেভেলপমেন্ট (ব্রেড) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে এ উপকরণ বিতরণ করা হয়।

ব্রাক’র জেলা সমন্বয়ক রোকেয়া বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ সিটি কলেজের উপাধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান, জেলা সমাজসেবা কার্যালয়ের প্রোফেশনাল অফিসার আব্দুল হাই সিদ্দিক, ট্রাষ্ট ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম, ব্রেড এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার সাবেক কমিশনার তারিকুল ইসলাম তারিক, সাকো’র নির্বাহী পরিচালক বশির উদ্দীন। অনুষ্ঠানে ব্র্যাক’র সহযোগিতায় ব্রেড’র আয়োজনে নারী ও শিশুর প্রতি জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধে (জেন্ডার ভিত্তিক ন্যায় বিচারের প্রচার: পুরুষ এবং ছেলেদের সংযুক্তিকরণ নেটওয়ার্ককে শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের নারী ও শিশুদের প্রতি সহিংসতা হ্রাসকরণ প্রকল্পের উদ্যোগে) করোনাকালীন সময়ে ২৫০ জন নারী ও কিশোরীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করা হয়।

অপরদিকে ব্রাকের সহযোগিতায় ব্রেড এর আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধে ১০ দিন ব্যাপী সচেতনতা মুলক মাইকিং কর্মসূচী পালিত হয়েছে। ২ টি রিক্সাযোগে আগামী ১০ দিন শহরের বিভিন্ন স্থানে স্বাস্থ্য সচেতনামুলক ও করোনা ভাইরাসে করনীয় নানা বিষয়ে মাইকিং করা হবে বলে জানান আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net