ঢাকা   ০৬:৪১:২৫ এএম, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক গভীর রাতে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করলেন বড়বাইশদিয়া কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক কে এম তুষার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার

মাগুরার শ্রীপুরে গলায় ফাঁস লাগিয়ে গৃৃহবধুর আত্মহত্যা!!

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৫৮৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামের ২ সন্তানের জননী তুলশি রানী বিশ্বাস (৩২) নামে এক গৃহ বধু গলায় ফাঁস লাগিয়ে ২৫ অক্টোবর ২০২০ রবিবার রাতে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
সে উক্ত গ্রামের মৃণাল বিশ্বাসের স্ত্রী। মৃণাল শ্রীপুর পুরাতন বাজারের একটি সিট কাপড়ের দোকানের মালিক। এ ব্যাপারে শ্রীপুর থানায় নিহত তুলশি বিশ্বাসের পিতা দেবদাস বিশ্বাস একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। শ্রীপুর থানার এ এস আই আবুল কালাম আজাদ জানান তুলশি রানীর পুর্ব থেকেই মাথায় সমস্যা ছিলো, সে এর পুর্বে ও আত্নহত্যা করতে গিয়েছিলো বলে জানতে পেরেছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান পুজায় পছন্দ মাফিক পোশাক না পেয়ে আত্নহত্যা করেছে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, রবিবার রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার টুপিপাড়া গ্রামের মৃণাল বিশ্বাসের বাড়ি থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গৃহবধুর লাশ উদ্ধার করে। নিহতের পিতার বাড়ি যশোরের কোতয়ালী থানার লাউখালী গ্রামে। প্রাথমিক অবস্থায় এটি আত্মহত্যা বলেই প্রতীয়মান হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় নিহত তুলশি বিশ্বাসের পিতা দেবদাস বিশ্বাস একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। যার মামলা নং-৩০/ তারিখ ২৬/১০ ২০২০ ইংরেজী৷

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি