1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার ২ দিন পর স্বামীর আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
দৈনিক বাংলার সংবাদ ঈদগাঁও উপজেলা প্রতিনিধি হলেন হাফেজ বজলুর রহমান  আজ বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর কোম্পানীগঞ্জে পৌর বিএনপি’র সদস্য সচিব মামুনের উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ  ঈদগাঁওয়ে এতিম,অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দিলেন জাগ্রত জালালাবাদ হিজড়া সম্প্রদায়ের হাজী পুতুল ভান্ডারীর ব্যতিক্রমী উদ্যোগে “মক্কা মোবারক হাফিজিয়া মাদ্রাসা”: মানবিকতায় আলোকিত এক শিক্ষাপ্রতিষ্ঠান দেবিদ্বারে রসুলপুর ইউনিয়ন সমাজ উন্নয়ন ফোরামের উদ্যোগে ঈদ উপহার বিতরণ জৈনপুর ওহীর পথ ইসলামী দাওয়াহ সেন্টারে ঈদ সামগ্রী বিতরণ সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ

চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার ২ দিন পর স্বামীর আত্মহত্যা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ২৫৮ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রীকে হত্যার ২ দিন পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে উপজেলার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে। স্ত্রীকে হত্যা করার দু’দিন পরেই বিষপানে আত্মহত্যা করেছে স্বামী হেলাল উদ্দিন (২৭)।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে বলে জানা গেছে। হেলাল উদ্দীন ওই গ্রামের মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। এর আগে, গত সোমবার (২৬ অক্টোবর) হেলাল উদ্দিনের স্ত্রী মোসা: দিলোয়ারা আক্তার শিউলি’র মরদেহ উদ্ধার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। স্ত্রীকে হত্যার অভিযোগে প্রধান আসামী হেলাল উদ্দিন সহ ৪ জনের নাম উল্লেখ করে এবং ২-৩ জন অজ্ঞাতনামাকে আসামী করে চৌদ্দগ্রাম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন নিহত শিউলির পিতা ফয়েজ আহম্মদ।

এরপর থেকে হেলাল উদ্দিনসহ পরিবারের লোকজন পালাতক ছিলো। আজ বুধবার সকালে হেলাল উদ্দিন পরিবারের সদস্যদের চোখের আড়ালে নিজ বাড়িতেই বিষপান করেন। পরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি ঘটলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তুু পথিমধ্যে হেলাল উদ্দিনের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার আবুল হাশেম সবুজ জানান, ‘হেলাল উদ্দিনকে
মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মুখে ও শরীরে বিষের অস্তিত্ব পাওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়’।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন বলেন, ‘মৃত হেলাল উদ্দিন তার স্ত্রী শিউলীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী। সে বিষপান করলে পরিবারের সদস্যরা তাকে নিয়ে চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেয়ার পথে তার মৃত্যু হয়’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net