1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

আনোয়ারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা ::

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৩২১ বার

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বারখাইন ইউনিয়নের ঝিওরী গ্রামের মৌলানা আব্দুর রহমানের বাড়ীর মোহাম্মদ নূরুল হকের জায়গায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক গৃহ নিমার্ণ করার অভিযোগ তুলেছে একই এলাকার মৃত জাফর আহম্মদের পুত্র মোহাম্মদ নঈমউদ্দীন ও মোহাম্মদ হাসানের বিরুদ্ধে। মামলার বাদী মোহাম্মদ নূরুল হক জানান, আমার খরিদকৃত জায়গায় শান্তিপূর্ণ ভোগ দখলে থাকা অবস্থায় মোহাম্মদ নঈমউদ্দীন ও মোহাম্মদ হাসান আমার জায়গায় অংশ পাবে বলে আমাকে হুমকীদেন।

পরে ১৬ই অক্টোবর সকাল ১০টার সময় আমার জায়গায় গৃহ নিমার্ণ করার জন্য ইট,সিমেন্ট, বালি, লোহার রড নিয়ে উপস্থিত হয়ে জায়গায় কাজ করা শুরু করে দেন। তখন আমি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাধাঁ প্রদান করে আদালতের শরণাপন্ন হয়ে মিচ মামলা নং ১০৫৪/২০২০ রুজু করি। আদালত ২০শে অক্টোবর নালিশীভূমিতে পক্ষদ্বয়ের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি আনোয়ারা থানাকে নির্দেশ দেওয়া হয়। আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টির ব্যাপারে তদন্ত করতে এএসআই কমল মার্মাকে দায়িত্ব দেন। এএসআই কমল মার্মা বিষয়টি সরেজমিনে তদন্ত করে নালিশীভূমিতে পক্ষদ্বয়দেরকে শান্তিপূর্ণ শৃঙ্খলা বজায় রেখে আগামী ২৯শে ডিসেম্বর আদালতের ধার্য্য তারিখে প্রয়োজনীয় কাগজপত্রসহ হাজির হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করেন। কিন্তুু প্রতিপক্ষগন আইনের তোয়াক্কা না করে জোর পূর্বক জায়গা দখলে নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাতের আধাঁরে উক্ত জায়গায় গৃহ নিমার্ণের কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানান অভিযোগকারী। এমতাবস্থায় আমার জায়গায় আদালতে সিন্ধান্ত না আসা পর্যন্ত কোন ধরণের জোরপূর্বক দখলে যেন নিতে না পারে সেজন্য প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন। এব্যপারে মামলার প্রতিপক্ষ মুহাম্মদ নাঈমউদ্দীন বলেন, জায়গাটি আজ থেকে ১০বছর আগে আমাদের সাথে ইয়াস বদল হয়েছিল। কিন্তু তিনি ইয়াসবদলের কোন ধরনের দলিল পত্র দেখাতে পারেনি।

এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার আনোয়ারা থানার এএসআই কমল মার্মা বলেন,আদালতের নির্দেশ পেয়ে ওসি স্যার আমাকে তদন্তের নির্দেশ দেন,আমি সরেজমিনে তদন্ত করে, ফৌজদারি কার্যবিধির আইনের ১৪৫ ধারা মতে উভয় পক্ষকে নোটিশ প্রদান করে বিরোধীয় ভূমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে, এবং উভয় পক্ষকে আদালতের ধার্যকৃত আগামী ২৯শে ডিসেম্বর প্রয়োজনীয় কাগজপত্র সহ হাজির হওয়ার জন্য বলা হয়েছে। যদি কোন পক্ষ উক্ত ভূমিতে অনাধিকার প্রবেশ করে নির্মাণ কাজ করে তাহলে ওসি স্যারের নির্দেশে আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net