1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে নবী অবমাননার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ কর্মসূচি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

ফ্রান্সে নবী অবমাননার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ কর্মসূচি

মাহমুদুল হাসান ,রাঙ্গাবালী (পটুয়াখালী)।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ২৯৪ বার

ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্বনবীকে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। শুক্রবার আসর নামাজ বাদ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের মৌডুবী বাজার তোফেলিয়া জামে মসজিদ কমিটির উদ্যোগে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার মৌডুবী ইউনিয়নের সকল ধর্মপ্রাণ মুসলমান অংশ গ্রহন করেন। বিক্ষোভ সমাবেশে মৌডুবী বাগে জান্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ এইচ,এম তবারকউল্লাহ বলেন,বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহম্মদ (সাঃ) কে অবমাননা করার দৃষ্টতা দেখিয়ে সভ্যতার দাবিদার ফ্রান্সের প্রেসিডেন্ট বিকৃত মস্তিষ্কের পরিচয় দিয়েছেন । আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বিক্ষোভ সমাবেশে মৌডুবী বাজার তোফেলিয়া জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ সালাউদ্দিন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, আবুল কাশেম সোহাগ, মাওলানা মোঃ ওমর ফারুক, হাফেজ মাওলানা কারী আবু তাহের, প্রমুখ।এসময় বক্তারা বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয় ভাবে এ ঘটনার নিন্দা জ্ঞাপন করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net