1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে কোপাল যুবদল কর্মী খাগড়াছড়িতে পাহাড়ি নারীকে ধর্ষণ: ধর্ষক আটক, গণপিটুনি থেকে বাঁচাল সেনাবাহিনী পেট ভরে ভাত-মাংস খায় মানুষ কাউকে টাকা দিতে হয় না কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ২৮৬ বার

“মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” স্লোগানকে সামনে রেখে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে কুমিল্লার চৌদ্দগ্রামে কমিউনিটি পুলিশিং ডে-২০২০ পালিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম থানা মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেলের সিনিয়র এএসপি মো: সাইফুল ইসলাম সাঈফ।

চৌদ্দগ্রাম উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি আব্দুল ওয়াদুদ দুলালের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র মো: মিজানুর রহমান। সভায় স্বাগত বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ।

চৌদ্দগ্রাম থানার ওসি (অপারেশন) ত্রিনাথ সাহার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সহ-সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা কৃষকলীগের সভাপতি ও গুনবতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: আনোয়ার হোসেন, চৌদ্দগ্রাম পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মো: নজরুল ইসলাম কামাল, পৌর আ’লীগ নেতা ইদ্রীস মিয়াজী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো: বদিউল আলম পাটোয়ারী, সাংবাদিক মো: আক্তরুজ্জামান, আলকরা ইউনিয়নের মেম্বার মো: শিমুল, উপজেলা যুবলীগের সদস্য মো: আরিফুর রহমান টিপু।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: কাউছার হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী মো: নজির আহম্মদ, পৌর কাউন্সিলর মো: মফিজুর রহমান, বাতিসা ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো: খোরশেদ আলম মানিক, পৌর শ্রমিক লীগের সভাপতি মো: তৌহিদুল ইসলাম, পৌর যুবলীগ নেতা মো: ফরাস উদ্দীন রিপন, ইউপি সদস্য মো: শাহজাহান, জাহাঙ্গীর আলম, উপজেলা কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net