1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বুড়িমারীতে কোরআন শরীফ রাখার স্লেফ তছনছ করার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করার ঘটনায় সন্দেহমূলক ৩ জন কে অাটক করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ইসলামী ব্যাংকের ঋণ খেলাপি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি ইউসুফ আলী  গ্রেফতার রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল রাষ্ট্রপতি হিসেবে আজ সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল নবীগঞ্জে প্রিন্সিপাল হুমায়ুনের বিরুদ্ধে দূর্নীতি ও অর্থ আত্মসাতসহ নানা অনিয়ম এর অভিযোগ  নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে 

বুড়িমারীতে কোরআন শরীফ রাখার স্লেফ তছনছ করার অভিযোগে একজনকে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করার ঘটনায় সন্দেহমূলক ৩ জন কে অাটক করেছে পুলিশ

লাভলু শেখ, লালমনিরহাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩১ অক্টোবর, ২০২০
  • ৪০৮ বার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরের কোরআন ও হাদিস শরীফ রাখার স্লেফ তছনছ করার অভিযোগে রংপুর জেলার শালবন গ্রামের অাব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে এবং রংপুর ক্যান্ডপাবলিক এন্ড কলেজের লাইব্ররিয়ান সাবেক শহিদুননবী জুয়েল (৩৬) কে পিটিয়ে হত্যার পর আগুন দিয়ে পুড়িয়ে ছাই করার ঘটনায় সন্দেহমূলক ৩ জনকে অাটক করেছে পুলিশ । তাদের কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে।

বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর পিটিয়ে হত্যা করে লাশ নিয়ে গিয়ে বুড়িমারী প্রথম বাঁশকল এলাকায় জয় ট্রেডার্সের সামনে লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের উপর কাঠখড়ি ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেয়। এসময় তাদের ব্যবহার করা মোটরসাইকেল ও পুড়িয়ে দেয়।

জানা গেছে, ওই দিন ‘আসরের নামাজ শেষে বুড়িমারী কেন্দ্রীয় জামে মসজিদে ২জন বহিরাগত অজ্ঞাত পরিচয়ধারী ব্যক্তি মসজিদের খাদেম জুবেদ আলীকে সাথে নিয়ে একজন মসজিদের ভেতরে প্রবেশ করে কোরআন শরীফ ও হাদিসের বই রাখার স্লেফে অস্ত্রো আছে বলে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে মসজিদের সামনে থাকা ৫/৬জন মুসল্লি প্রবেশ করে ওই ব্যক্তিকে এবং বারান্দায় থাকা অপর ব্যক্তিকে সিঁড়িতে বসিয়ে মারধর করছিল। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ওই ২ ব্যক্তিকে নিয়ে এসে পাশে বুড়িমারী ইউনিয়ন পরিষদের একটি কক্ষের ভেতরে ঢুকে তালা লাগিয়ে রাখি। আমাদের পেছনে শতাধিক লোকজন আসে। মুহুর্তে শত শত লোকজন জড়ো হতে থাকে। পরে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত, ইউএনও কামরুন নাহার, উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম নেওয়াজ নিশাত ঘটনাস্হলে অাসেন। এরই মধ্যে হাজার হাজার উত্তেজিত জনতা কারো কথাই না শুনে পরিষদের দরজা-জানালা ভেঙে ২জনের মধ্যে জুয়েল নামের ১জন কে বাইরে বেড় করে ইউনিয়ন পরিষদ চত্তরেই সবার সামনে পিটিয়ে হত্যা করে। পরে লাশ টেনে হিচড়ে নিয়ে গিয়ে- আগুন ধরিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেয়। সেখানে ৫/৬ হাজার উত্তেজিত মানুষ কারো কোনো নিয়ন্ত্রণ ছিল না।’

সৃএ জানায়, ও ২ জনেই রংপুর জেলার শালবন এলাকার বাসিন্দার। ঘটনার দিন সুলতান যোবাইর অাব্দার নামে ১ জন সঙ্গীসহ বুড়িমারীতে বেড়াতে অাসেন। তারা অাসরের নামাজ ও পড়েন ওই মসজিদে। জুয়েল রংপুর ক্যান্ড পাবলিক স্কুল এ্যান্ড কলেজের লাইব্ররিয়ান পদের চাকুরি চ্যুত হয়ে মানসিকভারসাম্য হয়ে পড়েন। তার সঙ্গী সুলতান উত্তেজিত জনতা কে বার বার মারতে বাধা দিলেও বিক্ষুদ্ধ জনতা কোন বাধাই মানেন নি।

অপরদিকে মসজিদের খাদেম জুবেদ আলী জানান ,ওই ব্যক্তি ২ জন র‌্যাব ও আর্মির পরিচয় দিয়ে বলে যে, কোরআন শরীফ ও হাদীস রাখার স্লেফে না কি অস্ত্র আছে খুজতে শুরু করে। এক পর্যায়ে সবকিছু তছনছ করে। এসময় মসজিদের বাইরে অবস্থান করা হোসেন আলী (৩৫) নামে এক মুসল্লিসহ ৫/৬জন মুসল্লি মসজিদের ভেতরে ঢুকে তাকে আটক করে বাইরে নিয়ে আসে। মসজিদের বারান্দায় থাকা অপর জনকে সহ অপরিচিত ২ ব্যক্তিকে মসজিদের বারান্দার সিড়িতে মারধর করছিল। অপর ব্যাক্তি সুলতান যোবাইর অাব্দারের চিকিৎসা চলছে। জনতা তাকে পিটিয়ে অাহত করেছে।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর ও পুলিশ সুপার ঘটনাস্হল পরিদশঁন করছেন এবং পরিস্হিতি নিয়ন্তনে অাছে। এদিকে লালমনিরহাট জেলা প্রশাসক ঘটনাস্হল তদন্ত করে অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট টি এম এ মমিন কে প্রধান করে একটি তদন্ত টিম গঠন করেছেন। যা ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। জানা যায় ,এমন ঘটনায় পৃথক ৩ টি মামলার প্রস্তুতি চলছে। পরিস্হিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে। প্রকৃত অরাধীকে ধরতে পুলিশ কাজ করছেন। বৃহস্পতিবার রাতে পরিস্হিতি নিয়ন্তনে অানতে পুলিশ ১৭ রাউন্ড ফাঁকা গুলি করছিলেন পুলিশ। এসময় পাটগ্রাম থানার ওসিসহ ১০ জন পুলিশ অাহত হয়েছে। শনিবার ৩টা ৪০ মিনিটে পাটগ্রাম থানার ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো মামলার প্রস্তুতি চলছে। তবে সন্দেহ মূলক ৩ জন কে অাটক করা হয়েছে। তাদের কে জিজ্ঞাসা বাদ করা হচ্ছে। তাদের নাম বলা যাবে না । অপর দিকে নিহত জুয়েল এক জন মানসিক ভারসাম্যহীন তাকে নিমঁমভাবে পিটিয়ে হত্যা করে। পুড়িয়ে ছাই করার প্রতিবাদে শুক্রবার রংপুর প্রেস ক্লাব চত্তরে রংপুরের সাধারন জনগন মানববন্ধন করে। হত্যাকারীদের বিচারের দাবী জানান। এছাড়া বিভিন্নমহল থেকেও নিন্দার ঝর উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net