1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গাঁজা ও ফেনসিডিলসহ বাগেরহাটে মাদক ব্যবসায়ী আটক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

গাঁজা ও ফেনসিডিলসহ বাগেরহাটে মাদক ব্যবসায়ী আটক

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২০
  • ৩৭৮ বার

বাগেরহাটে গাঁজা ও ফেনসিডিলসহ জাহিদ সরদার (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে জাহিদকে আটক করে বাগেরহাট মডেল থানা পুলিশ। পরে তার ঘরে তল্লাসী করে ৪‘শ ৫০ গ্রাম গাঁজা ও ২০ পিস ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক সোমবার বিকেলে জাহিদকে আদালতে সোপর্দ করা হয়েছে। আটক জাহিদ বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামের মতলেপ সরদারের ছেলে।

বাগেরহাট মডেল থানার এসআই শফিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জাহিদের বাড়ি অভিযান চালিয়ে গাঁজা ও ফেনসিডিলসহ তাকে আটক করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও মামলা রয়েছে। নিয়মিত মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করেছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net