1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শিশু উন্নয়নে ২ দিনের প্রশিক্ষণ শুরু বাগেরহাটে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

শিশু উন্নয়নে ২ দিনের প্রশিক্ষণ শুরু বাগেরহাটে

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার

‘শিশুর সার্বিক উন্নয়নের জন্য স্থানীয় পর্যায়ে পরিকল্পনা গ্রহন, বাজেট প্রনয়ন ও যথাযথ বাস্তবায়নের’ লক্ষ্যে বাগেরহাটে মঙ্গলবার থেকে দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। ইউনিসেফ-এর সহযোগীতায় এনআইএলজির উদ্যোগে বাগেরহাট সার্কিট হাউজে অনুষ্টিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, এনআইএলজি-র পরিচালক (যুগ্ম-সচিব) বোরহান উদ্দিন ভূঞা।

স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেবপ্রসাদ পালের সভাপতিত্বে অনুষ্টিত এ প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ ও ইউনিসেফ খুলনা চীফ ফিল্ড অফিসার কাওসার হোসেন। “তথ্য-উপাত্ত নির্ভর শিশু কেন্দ্রীক উন্নয়ন পরিকল্পনা ও বাজেট প্রণয়ন বিষয়ক এ প্রশিক্ষণে মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহি অফিসার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান, স্বাস্থ্যা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজসেবা কর্মকর্তা , যুব উন্নয়ন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গণ অংশ গ্রহন করেন।

ডিডিএলজি দেবপ্রসাদ পাল জানান, এ প্রশিক্ষণের ফলে এলজিসি কর্মসূচীর আওতাধীন নির্বাচিত উপজেলা ও জেলাসমূহে চলমান উন্নয়ন সমন্বয় কাঠামো বা প্ল্যাটফর্মগুলো শিশুদের জীবনমান উন্নয়নের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধান ও শিশুদের কল্যাণ সাধনে উপজেলা পরিষদ, উপজেলা পরিষদের শিশু উন্নয়ন সংশ্লিষ্ট কমিটি সমূহের সদস্য ও সরকারি বিভাগ সমূহের কর্মকর্তাগণ পরস্পর আরও বেশী ঘনিষ্ট হয়ে কাজ করতে পারবেন। যা অসমতা ধূর করে শিশুর সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। ফলে জীবনমূখী, দক্ষ, মানবিক এবং দেশপ্রেমিক ত্যাগী মানবসম্পদ গড়তে সহায়ক হবে। তাঁর ভাষায়, ‘আজকের শিশু আগামীর ভবিষ্যত। তাই জাতিরজনকের স্বপ্ন ও মুক্তিযুদ্ধের প্রত্যাশিত ‘সোনার বাংলা’ অর্জনে এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন ও মুক্তিযুদ্ধের প্রত্যাশিত সোনার বংলা’ বাস্তবায়নে এ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net