1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার মহম্মদপুরে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক জেল হাজতে - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মাগুরার মহম্মদপুরে তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক জেল হাজতে

মোঃ সাইফুল্লাহ ;

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৩০৩ বার

মাগুরার মহম্মদপুরে তৃতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে গবরনাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজার মোল্যার (৫৮) বিরুদ্ধে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা। মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতে এই মামলায় ৪ নভেম্বর বুধবার দুপুরে উপস্থিত হলে বিজ্ঞ বিচারক মোস্তফা পারভেজ অভিযুক্ত শিক্ষককে জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী অভিযোগ করেছেন, তার শিশু মেয়েকে ওই প্রধান শিক্ষক হাফিজার মোল্যা গত ২০ দিন যাবত তাদের বাড়িতে এসে প্রাইভেট পড়ান। প্রাইভেট পড়ানোর শুরু থেকেই ওই শিক্ষক শিশুটির শ্লীলতাহানীর চেষ্টা করেছে। এরই এক পর্যায়ে গত ৩০ অক্টোবর সকালে তার স্ত্রী পাশের বাড়ি গেলে অভিযুক্ত শিক্ষক হাফিজার রহমান তার মেয়ের শ্লীলতাহানী ঘটান। পরে স্ত্রী পাশের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে এলে তার মেয়ে বিষয়টি তাকে জানান। পরে স্ত্রীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে বাদী মঙ্গলবার রাতে মহম্মদপুর থানায় শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এ মামলায় হাফিজার মোল্য ৪ নভেম্বর বুধবার দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করে। বিচারক আসামী ও বাদী পক্ষের আইনজীবীদের বক্তব্য শুনে আসাী শিক্ষককের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net