1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু

মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি:-

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ২৬৯ বার

চট্টগ্রাম-হাটহাজারী মহা সড়কের ১১ মাইল ফরেস্ট অফিসের সামনে ট্রাকের সাথে প্রাইভেট কার ও মোটরসাইকেল সংঘর্ষে অাতুই দেওয়ান (২৮) নামের এক প্রাইমারি স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে
চট্টগ্রাম-হাটহাজারী মহা সড়কের ১১ মাইল ফরেস্ট অফিসের সামনে ট্রাকের সাথে প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে মোটরসাইকেল আরোহী মানিকছড়ি উপজেলার কেকরাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতুই দেওয়ান গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত অাতুই দেওয়ান মানিকছড়ি উপজেলার মধ্যম তিনটহরী এলাকার অংগ্য দেওয়ানের ছেলে। তিনি মানিকছড়ি উপজেলার কেকরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, হাটহাজারীর ১১ মাইল ফরেস্ট অফিসের ১১ মাইল এলাকায় ট্রাক প্রাইভেট কার -মোটরসাইকেল দুর্ঘটনার ফলে অাতুই দেওয়ান নামের একজন মোটর সাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থা মারা যায়।

এদিকে উপজেলার নবীব ও মেধাবী শিক্ষক ও একজন দক্ষ সমাজ সেবকের অকাল মৃত্যুতে উপজেলার শিক্ষক, সাংবাদিক,শিক্ষার্থী ও সর্বমহলে শোকের ছায়া নেমে এসেছে। বিশেষ করে নিহতের পরিবারে শিক্ষক স্ত্রী, নিহতের পিতা-মাতা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net