1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা বিচারের দাবিতে মানববন্ধ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

পটিয়ায় স্কুল ছাত্রীকে অপহরণের চেষ্টা বিচারের দাবিতে মানববন্ধ

পটিয়া প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২০
  • ২৫৫ বার

পটিয়া উপজেলার ভাটিখাইন হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টা অভিযোগ উঠেছে মোহাম্মদ সাকিব (২০) নামের এক বখাটের বিরুদ্ধে।

জানা যায়,গত বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা দিকে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে ভট্রাচার্য্য হাট রাস্তার মুখ থেকে সাকিব নামের এক বখাটে ভাটিখাইন হাই স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রীকে একদল বখাটে যুবকসহ ঐ ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে নিয়ে যায়।

পরে ওই ছাত্রীকে গাড়িতে ধর্ষণের চেষ্টা করে। গাড়িটি ভাটিখাইন ষ্ট্রীল ব্রীজ এলাকায় গেলে সে চিৎকার করে আশে পাশের লোকজন এগিয়ে আসলে থাকে রাস্তার পাশে ফেলে দিয়ে বখাটেরা মুরালী ঘাটের দিকে পালিয়ে যায়।

ওই ছাত্রীর মা বাদি হয়ে পটিয়া থানায় সাকিব(২০) সহ অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। সাকিব ভাটিখাইন উইনিয়নের আবু ছৈয়দের পত্র।

আজ ( 5 নভেম্বর)বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ছনহরার সর্বস্থরের জনসাধারণের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন ভুক্তভোগীর সহপাঠী ও এলাকার সাধারণ জনগণ।

মানববন্ধনে নেতৃবৃন্দরা দ্রুত বখাটে সাকিবসহ তার সহযোগিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান।

উপজেলা প্রশাসন ও থানায় দেয়া লিখিত অভিযোগ থেকে জানা যায়, গত ৪ নভেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল ছাত্রীটি বিদ্যালয় থেকে এসাইনমেন্টের বিষয় শিরোনাম সংগ্রহ করে দুই সহপাঠীসহ বাড়িতে ফিরছিলেন।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহম্মদ জানান, পটিয়া থানার ওসি কে আইনগত ব্যবস্থ্যা নেওয়ার জন্য বলা হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, অপহরণ চেষ্টর একটি অভিযোগ পাওয়া গেছে। বখাটেদের আটকের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net