1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন॥ থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার

ডেমরায় যৌতুক চেয়ে স্ত্রী নির্যাতন॥ থানায় মামলা

মো. বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৫৯ বার

রাজধানীর ডেমরায় ঝুমা আক্তার (২৩) নামে এক গৃহবধূ তার যৌতুকলোভী স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ঝুমা বুধবার রাতে ডেমরা থানায় অভিযুক্ত তার স্বামী আলামিন (৩২) ও তার ভগ্নিপতি আব্দুল আজীজের (৪০) বিরুদ্ধে মামলা করেন। তবে আসামিরা পলাতক রয়েছে বলে জানা গেছে। আলামিন ময়মনসিংহের গফরগাঁও থানার মুখী গ্রামের মহিউদ্দিন ওরফে বাবুলের ছেলে। বর্তমানে সে ডেমরার আমতলায় বসবাস করে বেঙ্গল গ্লাস ফ্যাক্টরিতে চাকুরি করে। আর আব্দুল আজীজ ডেমরার সারুলিয়া এলাকায় বসবাস করে একই ফ্যাক্টরীতে চাকুরি করেন।

বাদীর বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. রফিকুল ইসলাম বলেন, গত ১ বছর আগে ফেইসবুকে পরিচয় হয়ে ঝুমার বিয়ে হয় আলামিনের সঙ্গে। পরবর্তীতে আলামিন ব্যবসার জন্য ঝুমার কাছে যৌতুক হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করলে ঝুমা তার পিত্রালয় থেকে ওই টাকা এনে দেয়। কিছুদিন আরও ৫ লক্ষ টাকা যৌতুক হিসেবে দাবি করে আলামিন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় আলামিন ঝখুমার সঙ্গে সংসার করবেনা বলে আর বাড়ি ফিরছিলনা। এদিকে গত ১ নভেম্বর দুপুরে ঝুমা তার স্বামীর কর্মস্থলে গিয়ে ফোন দিলে আলামিন বাইরে এসে ঝুমাকে আবারও ৫ লক্ষ টাকার কথা বলে,অন্যথায় সংসার করা হবেনা। এ প্রস্তাবে রাজী না হওয়ায় ভগ্নিপতির প্ররোচনায় আলামিন তার স্ত্রীকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে।
এ বিষয়ে এসআই রফিকুল আরও বলেন, বর্তমানে আসামিরা পলাতক থাকলেও দ্রুত তাদেও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net