1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফ্রান্সে মহানবী (স.) এঁর অবমাননার প্রতিবাদে মোরেলগঞ্জের পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত হাটহাজারীতে রাঙ্গাবালীতে পানির নিচে মুগডাল 

ফ্রান্সে মহানবী (স.) এঁর অবমাননার প্রতিবাদে মোরেলগঞ্জের পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২০
  • ২৩৭ বার

বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)-এঁর ব্যাঙ্গচিত্র এঁকে অবমাননা এবং ইসলাম ধর্মের অনুভূতিতে আঘাত করার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা ইসলাম প্রিয় তাওহীদি জনতা ২নং পঞ্চকরণ ইউনিয়নের উদ্যোগে পাঁচগাঁ এমএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সঞ্চালনা করেন খান আব্দুল্লাহ আল বাহার। মাওলানা ইকবাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মজিবুর রহমান, মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা আব্দুল গফ্ফর, কাজী সরোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক খলিফা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ডিকেএম ইসলামীয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কাজী মজিবর রহমান,সিনিয়র শিক্ষক কাজী মোশারফ হোসেন, পঞ্চকরণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ হাওলাদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাবেশ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রফিকুল ইসলাম ও আবু মুসা মুন্সী।

সমাবেশে বক্তারা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো এবং সেখানকার পত্রিকা শার্লী এবদো কর্তৃক বিশ্বনবী রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশ করে অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন।

বক্তারা বাংলাদেশের জাতীয় সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা বিল পাস এবং রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সকল পণ্য নিষিদ্ধ করতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net