1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রামে বর্তমান কথা’র আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম ব্যুরো - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি 

চট্টগ্রামে বর্তমান কথা’র আয়োজনে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা চট্টগ্রাম ব্যুরো

নিজস্ব প্রতিবেদক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ নভেম্বর, ২০২০
  • ২২১ বার

দৈনিক বর্তমান কথা’র আয়োজনে গতকাল(৭ নভেম্বর) শনিবার চট্টগ্রাম শহরের চান্দগাঁওস্থ অফিসে অনুষ্ঠিত হয় দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিনিধি সমাবেশ। স্থানীয় সাংবাদিকদের বুনিয়াদি প্রশিক্ষণ দেন চট্টগ্রামের দুজন জ্যেষ্ঠ প্রশিক্ষক।

গতকাল সকাল সাড়ে ১০টায় মোটর শ্রমিক লীগ জাতীয় কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এ সময় জেলা সদরসহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকদের স্বাগত জানান দৈনিক বর্তমান কথা’র চট্টগ্রাম ব্যুরো প্রধান মোহাম্মদ গোলাম ছরওয়ার। কর্মশালায় বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার প্রতিনিধি এবং টেলিভিশনে কর্মরত ২৫ জন সাংবাদিক অংশ নেন। প্রশিক্ষণ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দেন সাংবাদিক রোকন উদ্দিন।

চারটি ভাগে সাংবাদিকদের নানা বিষয়ে ধারণা দেন প্রশিক্ষক ওচমান জাহাঙ্গীর ও দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার ওমর ফারুক। তাঁদের সহযোগিতা করেন পিনিউজ বিডি ডট কম এর প্রধান সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বর্তমান কথার যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলী আক্কাছ নূরী, সকালের সময় পত্রিকার চট্টগ্রাম ব্যুরো চীফ এস এম পিন্টু ও সাংবাদিক রুহুল আমিন।
প্রশিক্ষকরা বলেছেন, সাংবাদিকদের তথ্য জানার ক্ষেত্রে স্মার্ট হতে হবে। স্মার্টনেস এই সাংবাদিকদের বড় পরিচয় কারণ, যে সাংবাদিক যত বেশি তথ্য জানেন তিনি তত বেশি স্মার্ট হবেন। তারা আরও বলেন, আমাদের নৈতিকতার দিক থেকে আরও বেশি শক্তিশালী হতে হবে। জানার ক্ষেত্রে অবশ্যই অবিশ্বাস দিয়ে শুরু করতে হবে যা আমরা আসল সত্য পর্যন্ত পৌঁছাতে পারি। আমরা এখন যা কিছু জানি, তা আপাত সত্য। হয়তো সত্যের কাছে আমরা পৌছাতেই পারি নাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net