1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঝিনাইদহ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী চাকরী মেলা - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জালালাবাদ ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই – কাউন্সিলর প্রার্থী এডভোকেট মো.শফিকুল আলম স্বপন ৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঝিনাইদহ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দিনব্যাপী চাকরী মেলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০
  • ৪৩৮ বার

মাজেদ রেজা বাঁধন, ঝিনাইদহ :
‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে চলছে দিনব্যাপী চাকরী মেলা।
বৃহস্পতিবার সকালে সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় টিটিসি’র অধ্যক্ষ রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন, স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর এ্যাডমিন আশরাফুল আলম, জামান জুট ডিভারশিফড মিলস’র ম্যানেজার আবুল বাসেদ প্রমুখ।
আয়োজকরা জানান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী এ মেলায় প্রাণ, আরএফএল, এসিআই গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ দেশের ১৪ টি কোম্পানী এখানে স্টল প্রদর্শণ করে। টিটিসি থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণ করা বেকার যুবক যুবতীরা তাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করেন। কোম্পানীগুলো স্বাক্ষাতকার গ্রহণ ও তাদের যোগ্যতা যাচাই করে কোম্পানীর শুন্যপদে নিয়োগ প্রদাণ করেন। দিনব্যাপী এ চাকরী মেলায় জেলার ৬ টি উপজেলা থেকে আসা ২ শতাধিক বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net