1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাগেরহাট জেলার কচুয়ায় অজ্ঞানপার্টির কবলে সাংবাদিকের পরিবার - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে ১৫০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক  মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু, আহত ২  লাকসামে উত্তরদা ইউনিয়নে জামায়াতের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত সাতকানিয়ায় খালে ডুবে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার কোম্পানীগঞ্জ মডেল হাই এন্ড কেজি স্কুল এক্স স্টুডেন্ট এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাক্তণ ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ

বাগেরহাট জেলার কচুয়ায় অজ্ঞানপার্টির কবলে সাংবাদিকের পরিবার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৯ নভেম্বর, ২০২০
  • ২৬৭ বার

বাগেরহাট জেলার, কচুয়ায় খাবারে চেতনানাশক মিশিয়ে অজ্ঞান করে সাংবাদিকের বাড়ীতে চুরি সংগঠিত হয়েছে। এসময়ে ওই বিষাক্ত খাবার খেয়ে অজ্ঞান হওয়া এক সাংবাদিকসহ ৫জনকে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা হলেন, কচুয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য শুভংকর দাস বাচ্চু(৪৩),তার বাবা নিকুজ্ঞ দাস (৬৫),স্ত্রী প্রিয়ংকা দাস (২৮), বোন সবিতা দাস(২৪) ও ছেলে ঋতুজিৎ দাস(৪)।তাদের বাড়ী উপজেলার মসনি গ্রামে।

স্থানীয়রা জানান, প্রতিরাতের ন্যায় খাবার খেয়ে ওই পরিবারের ৫জন সদস্য ঘুমিয়ে পরে। রাত ১টার দিকে সাংবাদিকের স্ত্রী তার কানের স্বর্ণালংকার টেনে খোলার চেষ্ঠা করা টের পেয়ে চোরের হাত চেপে ধরে চিৎকার করলে দৃর্বৃত্তরা ঘর থেকে বের হয়ে যায়। পরে তাদের ঘরের আলমারী,শোকেজে থাকা ৫ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ৩৫ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র খোয়া যায় বলে জানান সাংবাদিকের পরিবারের সদস্যরা।

কচুয়া থানার ওসি মো.মনিরুল ইসলাম বলেন, বিষয়টি জেনে তাৎক্ষনিক পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net