শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধি:
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা-২এর আওতাধীন ৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র চন্দ্রবার্ষিকী ফাতেহা উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর মঙ্গলবার চিকদাইর ওয়াহিদের মাথা দিঘীর পাড় এলাকায় অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা-২এর সভাপতি রুকন উদ্দিন ফারুকী।মাহফিলে তকরির করেন আল্লামা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী,আল্লামা আব্দুল নবী,উদ্বোধক ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর ইউনিয়ন শাখা-২এর সাধারণ সম্পাদক আবু মোঃ আক্কাস উদ্দিন মানিক।প্রচার সম্পাদক কোরবান আলী মিনকুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ সালাউদ্দিন, সংগঠনের উপদেষ্টা নুরুল হক,জসিম উদ্দীন, জয়নাল আবেদীন,মোহাম্মদ শফিউল আলম,আবু জাফর, নুরুল ইসলাম,দিদারুল আলম,মোহাম্মদ সাইফুল হাসান,সাংবাদিক শাহাদাত হোসেন সাজ্জাদ,ইউপি সদস্য মোহাম্মদ ইলিয়াছ,জাহাঈীর আলম,মনছুর আলম।উপস্থিত ছিলেন মোহাম্মদ মহিউদ্দিন,রিদুওয়ান,আরিফ, দিদার, রাসেল প্রমুখ।জিকিরে ছেমা মাহফিল পরিবেশন করেন মাইজভাণ্ডারী মরমী গোষ্ঠীর সদস্য মোহাম্মদ জয়নাল আবেদীন।পরে মিলাদ ক্বিয়াম শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়েছে।