1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
'আলোকিত করিমগঞ্জ'র পক্ষ থেকে দুটি মাদ্রাসায় শতাধিক কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত টেকনাফের হ্নীলায় গোয়ালঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু আরজেএফ’র উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হাতিয়ার কৃতি সন্তান মোহাম্মদ আলী নোয়াখালী জেলা ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত ফজরের সময় মসজিদে ঢুকে মুসল্লিকে কুপিয়ে হত্যা

‘আলোকিত করিমগঞ্জ’র পক্ষ থেকে দুটি মাদ্রাসায় শতাধিক কম্বল বিতরণ

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩২২ বার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যাচেলর ফোরামের সহায়তায় দুটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছর শীত মওসুমে এমন কার্যক্রম চালিয়ে আসছে এই সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদানিয়া নূরিয়া কওমী মাদ্রাসা ও মাদ্রাসা-ই-ইখ্ওয়ানুল মুদলিমীন কওমী মাদ্রাসা ছাত্রদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সজীব রাব্বানী। এ সময় দুটি মাদ্রাসার শিক্ষকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগেও মানবিক সংগঠন ‘আলোকিত করিমগঞ্জ’
সোলাইমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও উপজেলা হাফিজিয়া মাদ্রাসায় আর্থিক সহায়তা প্রদান করে। এছাড়াও করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও কর্মহীন অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net