1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

মাটিরাঙ্গায় যুব রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২২৮ বার

কোভিড ১৯ (করোনা ভাইরাসের) প্রাদুর্ভাবের কারনে কর্মহীন হত-দরিদ্র, প্রতিবন্ধি, এতিম, বিধবা ও অসহায় মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে । খাগগড়াছড়ি জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সহযোগিতায় মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট তৃতীয় ধাপে এ মানবিক সহায়তা বিতরন করে।

১১ নভেম্বর (বুধবার) সকালে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুড প্যাকেজের আওতায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবন, সুজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ফুড প্যাকেজ বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব। এসময় সাবেক যুব প্রধান মো. ফরিদ আহমেদ ও মাটিরাঙ্গা উপজেলা যুব রেডক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান কমল কৃষ্ণ দে প্রমুখ বক্তব্য রাখেন।

মানবিক আয়োজনের জন্য যুব রেড ক্রিসেন্টকে ধন্যবাদ জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি সেবামূলক প্রতিষ্ঠান। করোনার শুরু থেকেই সরকারের পাশাপাশি এ প্রতিষ্ঠান কর্মহীন মানুষের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করেছে। করোনার দ্বিতীয় ওয়েব মোকাবেলায় সরকারের নানামুখী উদ্যোগের কথা উল্লেখ করে বক্তারা বলেন, সকলকে সচেতন হতে হবে। সামাজিক দুরত্ব মেনে চলতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net