1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে উৎসাহ উদ্দীপনায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

রামগড়ে উৎসাহ উদ্দীপনায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৭৬ বার

সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও দুনীতিমুক্ত মানবিক যুব সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে খাগড়াছড়ির রামগড়ে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়।

বুধবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও বেলুন উড়িয়ে উৎসবের সূচনা করেন রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

পরে বর্ণাঢ্য শোভাযাত্রা রামগড় বাজারের প্রধান প্রধান সড়ক অতিক্রম করে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।

যুবলীগ নেতা জসিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ ত্রিপুরা।

এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কেঁটে একে অপরকে মিষ্টিমুখ করান সংগঠনটির নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net