1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে মাছ ধরার জালে মিললো ৬০ হাজার ইয়াবা, আটক-২ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা  ভাঙ্গুড়া উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারে মাছ ধরার জালে মিললো ৬০ হাজার ইয়াবা, আটক-২

কক্সবাজার প্রতিনিধি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৮৪ বার

কক্সবাজারে এবার মাছ ধরার জালের ভিতর থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

তারা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছরা এলাকার মৃত আহমদ আলীর ছেলে ফিরোজ খান (২৬) ও ফিশারীঘাট এলাকার মাকছুদের ছেলে সুমন ( ২৫)।

বুধবার (১১ নভেম্বর) বেলা ১ টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া এলাকায় অভিযানটি চালানো হয় বলে জানিয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়।

পরে ওই ঘরে কাউকে পাওয়া না গেলেও ঘরে থাকা জালের ভিরত থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

ওই সময় টমটমে করে (অটো রিক্সা) এসব ইয়াবা নিতে আসা সন্দেহে চালকসহ দুই জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

আটক হওয়া দু’জন কক্সবাজার সদর থানা হেফাজতে রয়েছে।

ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে। সঠিক তথ্য জেনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান বিপুল চন্দ্র দে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net