1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সুপার সাব মেরিনোর গোলে পর্তুগালকে বিদায় করে কোয়ার্টারে স্পেন উত্তর ফটিকছড়িতে একশো অসহায় পরিবারে শেখ শাহজাহান কর্তৃক খাদ্য সহায়তা  চট্টগ্রাম চন্দনাইশের হাসিমপুরে এক ব্যক্তির নাম জিজ্ঞেস করাকে কেন্দ্র করে বৌদ্ধ পরিবারের উপর হামলা দোহাজারী পৌরসভার হাফছড়ি খালের ওপর কাঠের সেতুর উদ্বোধন কক্সবাজার ঈদগাঁও পোকখালীতে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী সরকারি প্রণোদনার কৃষি উপকরণ ও বৃক্ষ বিতরণ হাটহাজারীতে মাগুরায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষের্্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় বেতন-ভাতার দাবিতে এআই টেকনিশিয়ানদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চট্টগ্রাম দোহাজারীতে বিষাক্ত উপাদান দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে ২০ হাজার টাকা জরিমানা সহ মালামাল জব্দ

চৌদ্দগ্রামে মৃত্তিকা নমুনা সংগ্রহ ও সুষম সার ব্যবহার বিষয়ক কৃষক প্রশিক্ষণ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ২৭১ বার

চৌদ্দগ্রামে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার উদ্যোগে ও চৌদ্দগ্রাম উপজেলা কৃষি অফিসের সহায়তায় মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি, মাটি পরীক্ষার গুরুত্ব ও মাটি পরীক্ষার ভিত্তিতে সুষম সার ব্যবহার বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলে চৌদ্দগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো: কামাল হোসেন।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার হিসাব রক্ষক মো: আব্দুল মালেক। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৫০ জন কৃষক প্রশিক্ষণ গ্রহন করেন। প্রশিক্ষণে ফসল উৎপাদনের ক্ষেত্রে জমির মাটি পরীক্ষাকরণের গুরুত্ব তুলে ধরেন প্রশিক্ষক। পরীক্ষার জন্য জমি থেকে মাটি সংগ্রহের পদ্ধতিও শিখিয়ে দেয়া হয় উপস্থিত কৃষকদের।

এর আগেই প্রত্যেক কৃষককে নির্দিষ্ট নিয়ম অনুসরন করে মাটি সংগ্রহ করে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়ার জন্য আহবান জানানো হয়। কৃষকদের মাঝে ১ টি লেবু ও বারো মাসি ২ টি মরিচের চারা বিতরণ করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন কৃষকসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net