1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

নইন আবু নাঈম, নিজস্ব সংবাদদাতা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ নভেম্বর, ২০২০
  • ৩০২ বার

আমি এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ, আইনজীবি জেলা জজ কোর্ট বাগেরহাট ও যুগ্ম-আহ্বায়ক মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ। গত ১১নভেম্বর বাগেরহাট থেকে প্রকাশিত “নিউজ বাংলা২৪.কম” “বাগেরহাট২৪.কম” সহ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে “মোড়েলগঞ্জে যুবলীগ নেতার ছবি ও ভিডিও ভাইরাল” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাকে জড়িয়ে যে কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশণ করা হয়েছে তার আদৌ কোন সত্যতা নেই। তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত।

আমি আসন্ন মোড়েলগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার ঘোষনা দিলে আমার প্রতিপক্ষ লোকজন ও রাজনৈতিক নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একাধিক ভূয়া আইডি খুলে বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে কুরুচিপূর্ণ ও সামাজিক/রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন কারক আপত্তিকর মন্তব্য/পোষ্ট শেয়ার করে আসছে। এছাড়া আমার নেতা-কর্মীরা কিছুদিন পূর্বে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে আমার নামে শুভেচ্ছা সম্বলিত পোষ্টার, ব্যানার, ফ্যাস্টুন টানানো হলে এবং আমার জনপ্রিয়তায় ঈর্শ্বান্বিত হয়ে রাজনৈতিক প্রতিপক্ষরা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়। তারই অংশ হিসাবে শক্তিশালী ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করে আমাকে সামাজিকভাবে হেয় করার হীন উদ্দেশ্যে কিছু ছবি ও গলাকাটা ভিডিও ভাইরাল করে।
কলম সৈনিক সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ, সত্যতা যাচাই পূর্বক সংবাদ পরিবেশণ করলে দেশ, জাতি ও সমাজ উপকৃত হবে। উক্ত সংবাদে আমাকে নিয়ে যে সকল কুৎসা রটানো হয়েছে আমি তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপণ করছি।

বিনীত,
এ্যাডঃ তাজিনুর রহমান পলাশ,
যুগ্ম আহ্বায়ক
মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net