1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক সেবী পিতা স্বপনের বিরুদ্ধে ছেলেমেয়েকে হত্যা ও লাশগুমের হুমকী দেয়ার অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাদকমুক্ত সমাজ গড়তে সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে অগ্রাধিকার দিচ্ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল সদর দক্ষিণ উপজেলায় পল্লী উন্নয়ন দিবস পালিত ‘আগামী মাস থেকে গুইঙ্গাজুরি খাল, বিজয়পুর খাল খনন শুরু হবে’ নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর অর্থব কমিটি দিয়ে চলছে খুটাখালী বাজার পরিচালনা বরুড়া প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষ রোপন অনুষ্ঠিত  উত্তর ফটিকছড়ি উপজেলার সদর দপ্তর ‘জুজখোলা’মৌজার পরিবর্তে ‘ভূজপুর’-এ স্থাপনের ঘোষণায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করছে “বৃহত্তর ফটিকছড়ি নাবিক সমিতি” বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

মাদক সেবী পিতা স্বপনের বিরুদ্ধে ছেলেমেয়েকে হত্যা ও লাশগুমের হুমকী দেয়ার অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ২৬৭ বার

মাদক বিক্রেতা ও মাদক সেবী পিতা মো: স্বপন ইসলাম কর্তৃক বাড়ি খল ও বিক্রির অপচেষ্টা ও ছেলেমেয়েকে হত্যা করে লাশগুমের হুমকী প্রানের অভিযোগে দিনাজপুরে সংবাদ সম্মেলন করলো পুত্র ও কন্যা।

১২ নভেম্বর বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদরের পৌর এলকার ফকিরপাড়া মহল্লার মো: সাব্বির ইসলাম। লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন,আমার মা মোছা: শাহানাজ পারভীনের বড়বন্দর কালিমন্দির এলাকায় নিজস্ব একটি ভাতের হোটেল ছিলো। ভাতের হোটেল চালানোর সময় আমার মাদকব্যবসায়ী ও মাদকাসক্ত পিতা মো: স্বপন ইসলাম হোটেলের নারী কর্মচারী পারভীনের সাথে অবৈধ পরকিয়া সর্ম্পকে লিপ্ত হয় এবং আমার মায়ের বিনা অনুমতিতে উক্ত কাজে মহিলাকে প্রায় ১০ বছর পূর্বে বিবাহ করে বাড়ি ও হোটেল ছেড়ে নিরুদ্দেশ হয়। আমার পিতা নিরুদ্দেশ থাকাকালেই সে আমার মাকে তালাক প্রদান করে। সে আমার মা শাহানাজ পারভীন এবং বোন সুইটি ইসলামের কোনোরুপ ভোরনপোষন দেননি। আমার মা, বোন সুইটিকে কষ্ট করে লেখাপড়ার খরচ চালান এবং বিয়ে দেন । অনেক অপেক্ষার পরও পিতা ফিরে না এলে গত ৪ বছর আগে মামারা আমার মাকে অনত্র বিয়ে দেন। এনিয়েই চলছিল আমাদের সংসার।

হঠাত করে গত একমাস আগে বাড়িতে ফিরে এসে আমার মাদকসেবী পিতা মো: স্বপন আবারো মাদক ব্যবসা করতে চায় এবং আমাদের বাড়িটি খল করে বিক্রয়ের অপচেষ্টা শুরু করে। আমার মাকে হেনস্তা করতে নিাজপুর কোতয়ালী থানায় আমার মা শাহানাজ পারভীন এবং তার বর্তমান স্বামী মো: মিল্টনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে আমার পিতা মো: স্বপন, যার নং ০১ তাং ০১/১১/২০।

মামলার পর বাড়ি খলের জন্যে মরিয়া হয়ে সন্ত্রাসীরে দ্বারা আমাকে ও আমার বোনকে হত্যা করে লাশগুমের হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে। এখন আমার মা এবং আমরা ুই ভাইবোন জীবনের নিরাপত্তহিীনতায় ভুগছি। যেকোনো সময় আমরা ক্ষতিগ্রস্থ হতে পারি বলে আতংকে নি কাটছে আমাদে। তাই আমরা আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা চাই। আমরা সংসদ সদস্য মাননীয় হুইপ ইকবালুর রহীম ও স্থানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার াবী করছি। সংবা সম্মেলনে উপস্থিত ছিলেন সুইটি ইসলাম ও মাসুদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net