1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমির ধান কাটা নিয়ে বিরোধে মারপিটে আহত ৫ ॥ থানায় মামলা দায়ের - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

জমির ধান কাটা নিয়ে বিরোধে মারপিটে আহত ৫ ॥ থানায় মামলা দায়ের

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৩৭ বার

গাইবান্ধা ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বন্ধকী জমির ধান কাটতে বাঁধা দেয়াকে কেন্দ্র করে মারপিটে মহিলা সহ ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, উপজেলার ফুলছড়ি ইউনিয়নের ফুলছড়ি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আকবর হোসেন নিজ অংশীদার ফুল মিয়ার মালিকাধীন এক বিঘা জমি ৭০ হাজার টাকা চুক্তিতে এক বছর আগে বন্ধক নেয়। গত মঙ্গলবার ফুল মিয়া তার বন্ধক রাখা জমিতে জয়নাল আবেদীনের রোপন করা আউস ধান জোর পূর্বক কাটতে গেলে জয়নাল বাঁধা দেয়। এ নিয়ে তাদেও মধ্যে বাকবিতন্ডা হয়। এর জের ধরে পরেদিন বুধবার ফুল মিয়া কিছু লোকজনকে সাথে নিয়ে পরিকল্পিতভাবে জয়নালের বসত বাড়িতে হামলা করে। এতে তাদের হামলায় মহিলাসহ ৫ জনকে গুরুতর আহত হয়। এসময় লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে জয়নাল আবেদীন বাদী হয়ে ১২ নভেম্বর ফুলছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net