1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী উপজেলা শাখার মে দিবস পালন সাতকানিয়ায় বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কুমিল্লা মেধাবৃত্তি এসোসিয়েশনের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি গ্রেফতার কুমিল্লা ইপিজেড এর বিষাক্ত বর্জ্য খালে প্রবাহ বন্ধ করতে হবে :  মনিরুল হক চৌধুরী এমপি  একটি কালভার্ট হলে ভিক্টোরিয়া কলেজের জলাবদ্ধতা কমে যাবে : কৃষিমন্ত্রী ঢাকা-সিলেট রুটে ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : প্রধানমন্ত্রী কক্সবাজারের ঈদগাঁওয়ে অপহৃত যুবক উদ্ধার, গ্রেফতার-৩ ক্ষতিগ্রস্থ কৃষকদের মানববন্ধন ৫০০ একর জমির মুগডাল বিনষ্ট,কোটি টাকার ক্ষতির আশংকা সাতকানিয়ায় মে দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ

প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার পরিচিতি ও আলোচনা সভা সম্পন্ন

শাহরিয়ার মাহমুদ রিয়াদ, চকরিয়া:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৬০ বার

চকরিয়া প্রবাসী ইউনিয়ন চকরিয়া শাখার উদ্যোগে এক পরিচিতি ও আলোচনা সভা শুক্রবার (১৩নভেম্বর) বিকাল ৪টায় হারবাং ইনানী রিসোর্ট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসী ইউনিয়নের কর্মকর্তা দুবাই প্রবাসী হাজী মো. আবদুল হামিদের সভাপতিত্বে ও মালয়েশিয়া প্রবাসী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দুবাই প্রবাসী ফোরকান উদ্দিন।

বর্ণাঢ্য এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব জাফর আলম। তিনি তার বক্তব্যে- প্রবাসীদের উদ্যোগকৃত যাবতীয় উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সবধরনের সহযোগিতা দিয়ে যাবার আশ্বাস প্রদান করেন। এতে বিশেষ অতিথি ছিলেন সৌদি প্রবাসী শেকাব উদ্দিন ও দুবাই প্রবাসী দেলোয়ার হোসাইন।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী ইউনিয়নের সদস্য মো. সাদ্দাম, নুরুল আলম, মো. তারেক, মো. জাহেদ প্রমুখ ব্যক্তিবর্গ। এসময় সংগঠনের চকরিয়া শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে অনুষ্ঠানের প্রধান অতিথি জাফর আলম এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন চকরিয়া প্রবাসী ইউনিয়নের পক্ষ থেকে সংগঠনের সদস্য সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলম ও মো. ইসমাঈল হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net